নামিবিয়ার ব্যাটসম্যানদের চেপে ধরতে বল হাতে ভূমিকা ছিল মিরাজ-শাওন-জনি স্পিনার ত্রয়ীর। তবে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সালেহ আহমেদ শাওনের। তিনি ৮ ওভার বল করে মাত্র ১০ রান খরচ করে নিয়েছেন ২টি উইকেট। যার মধ্যে চার ওভার ছিল মেইডেন। এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তার হাতে।
বুদ্ধিমান এই বাঁহাতি স্পিনার ৩ ম্যাচে ৭টি উইকেট নিজের দখলে নিয়েছেন। তার স্বপ্ন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হওয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যখন বোলিং করি, নিজের বোলিংটাই করে যাই। উইকেটের জন্য বোলিং করি না। উইকেট বলে নেওয়া যায় না। চেষ্টা করি নির্দিষ্ট জায়গায় বোলিং করতে।’
এছাড়া নিজের বোলিং নিয়েও খুব আত্মবিশ্বাসী সালেহ আহমেদ শাওন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নেপালের সম্পর্কে তেমন কিছু জানি না। তবে আমি নিজের বোলিং নিয়ে সন্তুষ্ট। আমি জানি কোথায় বোলিং করলে সাফল্য পাওয়া যাবে। এছাড়া মিরপুরে আমরা অনেক খেলেছি। সমস্যা নেই। আরও চেনা মাঠ। কমফোর্ট জোনেই যাচ্ছি আমরা।’
/আরআই/এফআইআর/








