খরচ বাঁচাতে স্কোয়াড ছোট করার পরিকল্পনা বিসিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২২, ২২:০৭আপডেট : ০২ জুন ২০২২, ২২:০৭

বাড়তি খরচ বাঁচাতে হিসেবি হওয়ার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই খরচ বাঁচানোর পরিকল্পনা শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই। যাদেরকে না পাঠালেও চলবে, তাদের বাদ রেখে ‘বহর’ নির্ধারণ করার কথা ভাবা হচ্ছে । অর্থাৎ এখন থেকে বিদেশে সফরকারী বহরটি হবে ছোট।

এমনকি ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষণা করা স্কোয়াড থেকে ক্রিকেটার সংখ্যাও কমানো হতে পারে! যদিও বিষয়টি এখনও চূড়ান্ত নয়। তবে বোর্ড সভা শেষে এমন খবরই জানিয়েছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার মিরপুরে বোর্ড সভা শেষে তিনি বলেছেন, ‘আমরা দেখছি খরচ অসম্ভব হারে বেড়ে গেছে। দেশের কথা বলছি না। অনেক কিছুরই খরচ বেড়ে গেছে। উদাহরণস্বরূপ আগে যে টিকিট ছিল ৩-৪ লাখ, সেটি এখন হয়ে যাচ্ছে ১০-১১ লাখ। হোটেল ভাড়া যেটা ছিল বড়জোর ২৫০ ডলার। সেটি এখন কমপক্ষে ৪০০-৫০০ ডলার করে লাগছে।’

খরচ কমাতে দরকার হলে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষিত স্কোয়াডও ছোট করা হবে। নাজমুল হাসান তেমনই ইঙ্গিত দিয়েছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই শুরু। এখানে যাদেরকে না পাঠালেও চলে, এ রকম কিছু হয়তো বাদ যাবে। তার মানে আমাদের ঘোষিত স্কোয়াডে খেলোয়াড় সংখ্যা কমতেও পারে। তবে এটি চূড়ান্ত নয়।'

করোনার সময়টাতে সতর্কতার কারণে বাড়তি ক্রিকেটারদের দলের সঙ্গে রাখা হতো। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন এই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার পরিকল্পনা বিসিবির, ‘আজকের সভায় আমরা বলেছি খরচ কমিয়ে আনতে হবে। এতদিন যেভাবে (বিদেশ সফরে) পাঠিয়েছি, বিশেষ করে কোভিড পরিস্থিতিতে সতর্কতা স্বরূপ অনেক বাড়তি খেলোয়াড়-স্টাফ পাঠিয়েছি। এখন আর সেই পরিস্থিতি নেই। এ ছাড়া যেহেতু এখন বাইরে জিনিসপত্রের দাম সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না, সে জন্য বোর্ডকে সামগ্রিকভাবে বলা হয়েছে প্রত্যেকটা বাজেট কমিয়ে আনতে।’  

ফলে নতুন বছরের বাজেট করার ক্ষেত্রে সবাইকে সাবধানী হওয়ার পরামর্শ দিয়েছেন বিসিবি সভাপতি, ‘আমাদের সবাই এখন যার যার নিজের বিভাগের নতুন বছরের বাজেট পেশ করবে। তাদেরকে বলা হয়েছে, এবারের বাজেট যেন আগের চেয়ে না বাড়ে। আমাদের নতুন নতুন অনেক কিছু করার কথা ছিল। গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া বাকিগুলো ৩-৪ মাসের জন্য আপাতত স্থগিত রাখা হচ্ছে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম