ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে মুস্তাফিজসহ সাত বাংলাদেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১৪আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪৯

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলোয়াড় ড্রাফটে নাম রয়েছে সাত বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে মুস্তাফিজসহ সাত বাংলাদেশি

বাংলাদেশের দুই ক্রিকেটার ২০১৩ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিয়েছিল। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে মাঠ মাতিয়েছিলেন। অন্য দিকে ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খেলেছেন সেন্ট লুসিয়ার হয়ে। সাকিব ২০১৪ সালেও বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে মাঠে নেমেছিলেন। 

তবে গত বছর টুর্নামেন্টটির তৃতীয় আসরে এনওসি জটিলতার কারণে খেলা হয়নি তার। অনুমতি না নিয়ে সিপিএল খেলতে যাওয়ার কারণে ৬ মাসের নিষেধাজ্ঞার কবলেও পড়তে হয়েছিলো তাকে। 

সিপিএলের এবারের আসরের প্লেয়ার ড্রাফটে বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া থেকে ২৩জন, আফগানিস্তান ৭ জন, কানাডা ৭ জন, ইংল্যান্ড ২ জন, আয়ারল্যান্ডের ২ জন, নেদারল্যান্ডের ১ জন , নিউজিল্যান্ডের ১১ জন, পাকিস্তানের ৩৭ জন, স্কটল্যান্ডের ২ জন, দক্ষিণ আফ্রিকার ৩৪ জন, শ্রীলঙ্কার ২০ জন, যুক্তরাষ্ট্র ১০ জন, জিম্বাবুয়ে ৩ জন এবং ওয়েস্ট ইন্ডিজের ৬৭ জন ক্রিকেটারের নাম রয়েছে। 

ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি। সূচী এখনো চূড়ান্ত না হলেও আগামী ‍জুলাই মাসে টুর্নামেন্টটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

/আরআই/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম