প্রধান নির্বাচকের ‘সিদ্ধান্ত’ মানছেন না বাবর

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২২, ১৭:৫৪আপডেট : ০৪ জুন ২০২২, ১৭:৫৮

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম ব্যাটিং অর্ডারে পরিবর্তনের পক্ষে। শান মাসুদকে ওপেনিং থেকে মিডল অর্ডারে নামিয়ে দেওয়ার পক্ষে তিনি। তবে তার এই ‘সিদ্ধান্ত’ মানছেন না অধিনায়ক বাবর আজম। এই ব্যাটার শানকে ওপেনিংয়েই দেখতে চান।

পাকিস্তানের ক্রিকেটে অন্তকোন্দল নতুন নয়। বহু আগে থেকে হয়ে আসা ঝামেলা নতুন রূপে। এবার দ্বন্দ্বে জড়িয়েছেন অধিনায়ক-নির্বাচক। দল গঠন নিয়েই মূলত ভিন্ন মত তাদের। প্রধান নির্বাচক চাইছেন একভাবে দল সাজাতে, অন্যদিকে অধিনায়ক চাইছেন ভিন্নভাবে। দ্বন্দ্বটা শানের ব্যাটিং অর্ডার নিয়ে।

ইংল্যান্ডে রানের বন্যা বইয়ে দিচ্ছেন শান। কাউন্টি চ্যাম্পিয়নশিপের পর টি-টোয়েন্টি ব্লাস্টেও রানে আছেন। স্বাভাবিকভাবেই জাতীয় দলে ফের জায়গা পাকাপোক্ত হতে চলেছে তার। মূলত তিনি ওপেনিং ব্যাটার। তবে প্রধান নির্বাচক ওয়াসিম তাকে মিডল অর্ডারে দেখতে চান। কিন্তু বাবর ওপেনিংয়েই চান শানকে।

এক সাক্ষাৎকারে শান প্রসঙ্গে ওয়াসিম বলেছেন, ‘আমি শানকে বলেছি, সে যেন মিডল অর্ডারে ব্যাটিংয়ের ‍চেষ্টা করে। সে যে নিচে নেমেও ব্যাট করতে পারে, সেই প্রমাণটা যেন আমাদের কাছে থাকে।’

তবে এতে মোটেও সায় নেই বাবরের। পাকিস্তান অধিনায়কের মতে, এখন যারা মিডল অর্ডারে আছেন, তারা ভালো করছেন। শানকে নিচে ঠেলে দিয়ে বর্তমানে মিডল অর্ডারে থাকা ব্যাটারদের প্রতি অবিচার করা হবে। লাহোরে তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘শান ব্যাটিং অর্ডারের ওপরে, ওপেনিংয়ে ব্যাট করে। সে নিচের দিকে ব্যাট করে না। আমার মনে হয়, শানকে পাঁচ কিংবা ছয় নম্বরে ব্যাটিং করালে তার প্রতি অবিচার করা হবে। তার ওপর আমাদের নজর আছে। তার ব্যাটিং নিয়ে আমরা অবশ্যই ভাববো, তবে সেটা দলের ভারসাম্য নষ্ট করে নয়।’ 

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম