সীতাকুণ্ডে অগ্নিদগ্ধদের পাশে থাকার আহ্বান তামিম-মাশরাফির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২২, ১৩:৪৬আপডেট : ০৫ জুন ২০২২, ১৩:৫৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। রবিবার (৫ জুন) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৩৩ জন নিহতের খবর পাওয়া গেছে। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার শতাধিক। তাদের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন। সীতাকুণ্ডের মর্মান্তিক এই ঘটনায় শোক জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালসহ জাতীয় দলের ক্রিকেটাররা।

মোবাইল অপারেটর প্রতিষ্ঠান রবির এক অনুষ্ঠানে তামিম ইকবাল বলেছেন, ‘যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত এবং নিহত হয়েছে; তাদের পরিবারের প্রতি আমাদের সবার দোয়া আছে। বাংলাদেশে মনে হয় এরকম ঘটনা আগেও ঘটেছে। যখনই এরকম কোনও ঘটনা ঘটে, আমরা দেশ হিসেবে একসঙ্গে এগিয়ে আসি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাও একইরকম ঘটনা।’

তামিম সবাইকে আহতদের পাশে থাকার অনুরোধ জানিয়ে বলেছেন, ‘আমরা যে যেখানে আছি— ঢাকা বলেন, সিলেট বলেন, খুলনা বলেন- আমরা আমাদের দিক থেকে ছোট-বড় যতটুকু পারি, সহযোগিতা নিয়ে এগিয়ে আসি। আশা করি, তারা সবার কাছ থেকে সবরকমের সহযোগিতা পাবে। আর আমাদের দোয়া তাদের সঙ্গে আছে। আমরাও তাদের পাশে আছি।’

মুশফিক নিজের ফেসবুকে লিখেছেন, ‘চট্টগ্রামের খবর শুনে সত্যিই মন খারাপ। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রার্থনা। শক্ত থাকুন সীতাকুণ্ডবাসী। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন।’

সাবেক অধিনায়ক মাশরাফি সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি রইল সমমর্মিতা। আমি চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষদের অনুরোধ করি, তারা যেন হতাহতদের সাহায্যে এগিয়ে আসে। শুনেছি প্রচুর রক্তের প্রয়োজন। সবাই এগিয়ে আসুন। আপনার একটু সহযোগিতা, এক ব্যাগ রক্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ। হাসি ফোটাতে পারে একটি পরিবারকে। সকলে প্রার্থনা করি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক