মানকড় আউটের ইতিকথা

মাহফুজ রাহমান
০২ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫৫

বোলাররা বল করতে এসে বল না ছুঁড়ে নন স্ট্রাইকিং প্রান্তের ব্যাটসম্যানকে রান আউট করার 'অদ্ভূত নিয়ম'কে মানকড় আউট বলা হয়। ১৯৪৭ সালের ডিসেম্বর অস্ট্রেলিয়া সফরে গিয়ে ভারতের ভিনু মানকড় দুবার অস্ট্রেলিয়ার বিল ব্রাউনকে এভাবে আউট করেছিলেন। তার নামে এই আউটের নামকরণ করা হয়। 

বাংলাদেশের অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এই মানকড় আউটের কাঁধে চেপে কোয়ার্টার ফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। তীরে এসে তরি ডুবে জিম্বাবুয়ের। বিতর্কিত এ ঘটনায় মানকড় আউট আবারও আলোচনায়।  মানকড় আউটের ইতিকথা

তবে সাম্প্রতিক সময়ে এমন ঘটনা খুব পুরনো নয়। ২০১৪ সালে জুনে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচে ঘটে এমন ঘটনা। ইংলিশ ব্যাটসম্যান জস বাটলারকে মানকড় আউটের শিকার করেন সচিত্র সেনানায়েকে।

ক্রিকেটের আইনে এটি আউট। তবে এ ধরনের আউট ক্রিকেটীয় খেলোয়াড়সুলভ চেতনার সঙ্গে যায় কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে তারপরও টেস্ট এবং সীমিত ওভারের খেলা মিলে মোট ৮বার ঘটেছে এমন ঘটনা। এই বিতর্কিত সুবিধা নিয়েছেন কপিল দেব, গ্রেগ চ্যাপেলের মতো খেলোয়াড়েরা।

তবে ব্যতিক্রমও আছে। অনেকেই আছেন সুযোগ পেয়েও প্রতিপক্ষকে মানকড় আউটের ফাঁদে না ফেলে উদারতা দেখিয়েছেন। এমন উদারদের মধ্যে আছেন বাংলাদেশের মোহাম্মদ রফিকও।

২০০৩ সালের মুলতান টেস্টে জয়ের একেবারে বন্দরে গিয়েও শেষ পর্যন্ত পরাজয় বরণ করতে হয় বাংলাদেশকে। ওই টেস্টে হয়তো জিতে যেত বাংলাদেশ। মোহাম্মাদ রফিক সুযোগ পেয়েও উমর গুলকে মানকড় আউট না করে সাবধান করে দেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটি হেরে যায় ১ উইকেটে! ইংলিশ ব্যাটসম্যান বাটলারকে মানকড় আউট করছেন শ্রীলঙ্কার সচিত্র  সেনানায়েক

তবে সবচেয়ে বেশি দাগ কেটে আছে যে ঘটনা সেটি হলো ১৯৮৭ বিশ্বকাপে পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে।

লাহোরে গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তান ছিল পরাজয়ের দ্বারপ্রান্তে। খেলার একেবারে অন্তিম বলটিতে জয়ের জন্য পাকিস্তানের দরকার দুই রান। বল করছিলেন কোর্টনি ওয়ালশ। ব্যাটিংয়ে স্ট্রাইকিং প্রান্তে ছিলেন আবদুল কাদির ও নন স্ট্রাইকিংয়ে ১১ নম্বর ব্যাটসম্যান সেলিম জাফর। বল করার সময় ওয়ালশ দেখেন সেলিম জাফর বেরিয়ে গেছেন অনেকটা দূর। ইচ্ছা করলেই জাফরকে রানআউট করে দিতে পারতেন ওয়ালশ। কিন্তু তা না করে তাকে সতর্ক করে দেন তিনি। জাফরকে নিরাপদে ক্রিজে ফেরত আসার সুযোগও তৈরি করে দেন ওয়ালশ। পরে শেষ বলে দুই রান নিয়ে ম্যাচটি জিতে যায় পাকিস্তান। এই একটি হারেই বিশ্বকাপ থেকে বিদায় নেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন রিচার্ডস, হেইন্স, গ্রিনিজদের ওয়েস্ট ইন্ডিজ। পিটার ক্রিস্টেনকে মানকড় আউটের ফাঁদে ফেলেছেন কপিল দেব

তবে অনেক কিংবদন্তী এমন আউটের পক্ষেও কথা বলেছেন। যাদের মধ্যে আছেন স্বয়ং স্যার ডন ব্রাডম্যানও। তিনি ১৯৪৭-এর সেই টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়কও ছিলেন। এমন আউট মানকড়ের সমালোচনা করায় তিনি গণমাধ্যমগুলোর প্রতি নিন্দা জানান।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম