ওয়ার্নার-ফিঞ্চ ঝড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে শুরু অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
০৮ জুন ২০২২, ০০:৪৩আপডেট : ০৮ জুন ২০২২, ০০:৫০

আইপিএল শেষে প্রথম ম্যাচ। ডেভিড ওয়ার্নার বুঝিয়ে দিলেন ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার ফর্মটাই নিয়ে এসেছেন তিনি জাতীয় দলের জার্সিতে। বাঁহাতি এই ওপেনারের সঙ্গে অ্যারন ফিঞ্চের ঝড়ো ব্যাটিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। কলম্বোর প্রথম টি-টোয়েন্টিতে আক্ষরিক অর্থেই স্বাগতিকদের উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।

মঙ্গলবার (৭ জুন) আর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। সফরকারীদের বোলিং তোপে ১৯.৩ ওভারে ১২৮ রানে অলআউট হয় লঙ্কানরা। সহজ এই লক্ষ্য কোনও উইকেট না হারিয়ে ৩৬ বল আগেই টপকে যায় অজিরা। ফলে বড় জয় দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু করেছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।

শ্রীলঙ্কার বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন ওয়ার্নার-ফিঞ্চ। জয়ের ব্যবধানই বলে দিচ্ছে সব। মাঝে বৃষ্টি নামায় জেতার অপেক্ষা যা একটু বেড়েছে অস্ট্রেলিয়া। তবে বৃষ্টি থামার পর দুই ওপেনার বরং আরও আগ্রাসী রূপে হাজির হন। ১৪ ওভারেই নিশ্চিত করেন জয়। ওয়ার্নার খেলেন হার না মানা ৭০ রানের ইনিংস। ৪৪ বলের ইনিংসটি সাজান ৯ বাউন্ডারিতে। সমানতালে ব্যাট চালিয়েছেন ফিঞ্চ। অস্ট্রেলিয়ান অধিনায়ক ৪০ বলে ৪ বাউন্ডারি ও সমান ছক্কায় খেলেন অপরাজিত ৬১ রানের ইনিংস।

তবে ম্যাচসেরা হননি এই দুই ব্যাটারের কেউই। বল হাতে আগেই তাদের কাজটা সহজ করে রাখা জশ হ্যাজেলউডের হাতে উঠেছে সেরার পুরস্কার। ডানহাতি পেসার ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নেন ৪ উইকেট।

যদিও টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার শুরুটা ছিল দুর্দান্ত। দানুশকা গুনাথিলকার তাণ্ডবে দ্রুত রান ওঠে। তবে তার ঝড় বেশিক্ষণ স্থায়ী হয়নি। হ্যাজেলউডের প্রথম শিকার হয়ে ১৫ বলে ২৬ রান করে ফিরে যান লঙ্কান ওপেনার। ৩ চার ও ১ ছক্কায় তার বিদায়ের সময় স্বাগতিকদের স্কোর ছিল ৪.২ ওভারে ৩৯। টি-টোয়েন্টিতে মন্দ নয়!

ওই ভিতের ওপর দাঁড়িয়ে রান বাড়িয়ে নেন আরেক ওপেনার পাথুম নিসানকা ও ওয়ান ডাউনে নামা চারিথ অসালঙ্কা। টি-টোয়েন্টিসুলভ না হলেও পরিস্থিতির দাবি মিটিয়ে তারা ব্যাট করেছেন। তবে ৩৬ রান করে নিসানকা আউট হওয়ার পর সব এলোমেলো। ১ উইকেটে স্কোর যেখানে ছিল ১০০, সেই স্কোর ১২৮ রান হতেই অলআউট!

আসলে হ্যাজেলউডের এক ঝড়ে ওলটপালট শ্রীলঙ্কা। এই পেসারের তোপে কুশল মেন্ডিস (১), ভানুকা রাজাপাকশে (০) ও দাসুন শানাকা (০) কিছুই করতে পারেননি। অসালঙ্কা একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করলেও পারেননি। ৩৪ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৮ রান করে ফেরেন প্যাভিলিয়নে। শেষ দিকে ভানিন্দু হাসারাঙ্গা ১৫ বলে ১৭ রান করেন।

শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিয়েছেন হ্যাজেলউড। ডানহাতি পেসার ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। তার ওপেনিং বোলিং সঙ্গী মিচেল স্টার্ক ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ৩ উইকেট। আর একটি উইকেট শিকার কেন রিচার্ডসনের।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক