রেকর্ড রান তাড়ায় ভারতকে মাটিতে নামালো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০২২, ০০:০৮আপডেট : ১০ জুন ২০২২, ০০:২০

টানা ১৩ ম্যাচ জিতে রেকর্ড গড়ার সুযোগ ছিল ভারতের। কিন্তু সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে তাদের মাটিতে নামিয়েছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়ে রান তাড়ায় রেকর্ডও গড়েছে প্রোটিয়া দল। ফলে সংক্ষিপ্ত ফরম্যাটটিতে ১২ ম্যাচ পর হারের তেতো স্বাদ পেলো ভারতীয়রা। 

দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ছিল ২০৬ রানের। সেই জায়গায় ভারতের দেওয়া ২১২ রানের লক্ষ্য ৫ বল বাকি থাকতেই স্পর্শ করেছে। যে স্কোরটা প্রোটিয়াদের বিপক্ষে ভারতের হাইস্কোরও।  

হাই স্কোরিং ম্যাচটায় চার-ছয় বৃষ্টি হয়েছে প্রচুর। ভারত ১৬টি চার ও ১৪টি ছয় মেরেছে। সেখানে দক্ষিণ আফ্রিকা ১৭ চারের বিপরীতে মেরেছে ১৪টি ছয়।

শুরুতে টস হেরে ব্যাট করতে হয়েছে ঋষভ পান্তের নেতৃত্বাধীন ভারতের। দলকে এবারই প্রথম নেতৃত্ব দিলেন তিনি। পান্তের ক্যাপ্টেন্সির ম্যাচটায় স্বাগতিক ব্যাটারদের শুরুটাও ছিল বিধ্বংসী। পাওয়ার প্লেতে বিনা উইকেটে তুলে ফেলে ৫১ রান। ঈশান কিশান সবচেয়ে বেশি বিস্ফোরক ব্যাটিংটা উপহার দিয়েছেন। ৪৮ বলে ৭৬ রান আসে তার ব্যাট থেকে। সঙ্গী ওপেনার ঋতুরাজ গায়কোয়ার শুরুতে ২৩ রানে ফিরলে ঈশানকে সঙ্গ দেন শ্রেয়াস আইয়ার। তিনি ২৭ বলে ৩৬ রান করেছেন। অধিনায়ক পান্ত ১৬ বলে যোগ করেন ২৯ রান। ফর্মে থাকা পান্ডিয়াও উপহার দেন ১২ বলে ৩১ রানের অপরাজিত ঝড়ো একটি ইনিংস। ফলে টপ অর্ডারের অবদানে স্বাগতিক দল ৪ উইকেটে করে ২১১ রান।  

একটি করে উইকেট নেন কেশব মহারাজ, আইনরিখ নর্কিয়া ও ওয়েইন পারনেল। সবচেয়ে ব্যয়বহুল ছিলেন মহারাজ। তিনি দেন ৪৩ রান।

জবাবে তৃতীয় ওভারে তেম্বা বাভুমার উইকেট পড়লেও পাওয়ার প্লের বিস্ফোরক ব্যাটিং লড়াইয়ে রাখে প্রোটিয়াদের। যার পেছনে বড় অবদান ডোয়াইন প্রোটিরিয়াসের। তিনে প্রোমোশন পেয়ে ১৩ বলে ২৯ রানের কার্যকরী একটি ইনিংস খেলেছেন। কুইন্টন ডি কক (২২) দলীয় ৮১ রানে ফিরলে বাড়তি চাপ সৃষ্টি হয়েছিল যদিও। তখন ওভার প্রতি প্রয়োজন পড়ে ১১ রানেরও বেশি। অক্ষর, আবেশ খান ও হার্শাল মিলে রাশ টেনে ধরে রান রেটের চাপটা বাড়িয়ে দিয়েছিলেন আরও।  

কিন্তু বিস্ফোরক ব্যাটিংয়ে সেই চাপ সামলেছেন ফর্মে থাকা ডেভিড মিলার ও রাসি ফন ডার ডুসেন। আইপিএল ফর্ম দেখে এটা প্রত্যাশিতই ছিল ‘কিলার’ মিলার তার খুনে মেজাজটা ধরে রাখবেন। হয়েছেও তাই। চতুর্থ উইকেটে মিলার-ডার ডুসেন মিলে গড়েছেন অবিচ্ছিন্ন ১৩১ রানের জুটি। তাতে ৩ উইকেট হারানো প্রোটিয়ারা ম্যাচটা জিতে নিয়েছে ১৯.১ ওভারেই। ম্যাচসেরাও হন মিলার।  

মিলার ৩১ বলে ৪টি চার ও ৫ ছক্কায় ৬৪ রানে অপরাজিত থেকেছেন। রাসি ফন ডার ডুসেন ৪৬ বলে অপরাজিত ছিলেন ৭৫ রানে। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৫টি ছয়।ভারতের হয়ে একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল ও অক্ষর প্যাটেল।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম