প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট

ফাইনালের লড়াইয়ে চার দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২২, ২২:১৩আপডেট : ১০ জুন ২০২২, ২২:১৩

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে শনিবার। নারায়ণগঞ্জ শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে রংপুর শিশু নিকেতন স্কুলের মোকাবিলা করবে সুনামগঞ্জ সরকারি জুবিলী হাই স্কুল। সিটি ক্লাব মাঠে খুলনার গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিপক্ষ মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়।

দুই দলই ম্যাচের আগে ভেন্যু শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে শুক্রবার অনুশীলন করেছে। ম্যাচের আগে সরকারি জুবিলী স্কুলের কোচ আরিফুল ইসলাম তন্ময় বলেছেন, ‘সুনামগঞ্জ সরকারি জুবিলী হাই স্কুল সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করছে। আশা করছি, গোটা সিলেট বিভাগ আমাদের পাশে থাকবে।’

২০১৬ সাল থেকে স্কুলটিতে কোচ হিসেবে কাজ করা তন্ময় নিজেদের সম্ভাবনা নিয়ে বলেছেন, ‘বোলিং, ব্যাটিং ফিল্ডিং- দলের সকল বিভাগেই দারুণ সমন্বয় রয়েছে। ম্যাচে নিজেদের স্বাভাবিক খেলাটা উপহার দিতে পারলে আমরা ফাইনালে যেতে পারবো বলে আশা করছি।’

প্রতিপক্ষ রংপুর শিশু নিকেতন স্কুল সম্পর্কে এই কোচ বলেছেন, ‘প্রতিপক্ষ দল সম্পর্কে আমার ধারণা নেই। এখানে একটা বিষয় পরিষ্কার- ভালো দল না হলে কিন্তু তারা এ পর্যায়ে উঠে আসতে পারতো না। সুতরাং ম্যাচ জিততে হলে আমাদের সেরাটা দিতে হবে।’

উত্তরবঙ্গের প্রতিনিধিদের কোচ নাসির খান আকাশ ম্যাচের আগে বলেছেন, ‘আমরা ২০১৯ সালের আসরের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছি। এ যাত্রায় তার পুনরাবৃত্তি ঘটতে দিতে চাই না। আশা করছি, নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে যেতে পারবো। ট্রফি নিয়েই বাড়ি ফিরতে চাই।’

রংপুর শিশু নিকেতন স্কুলের অধিনায়ক সাইখ ইমতিয়াজ শিহাবও কোচের মতো করে বলেছেন, ‘সেমিফাইনাল ম্যাচ নিয়ে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। এ নিয়ে বিস্তারিত বলতে চাচ্ছি না। আশা করছি, মাঠে পরিকল্পনার বাস্তবায়ন ঘটিয়ে ফাইনালে যেতে পারবো।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম