কিউইদের দাপটে শুরু দ্বিতীয় টেস্ট

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২২, ০০:৪৬আপডেট : ১১ জুন ২০২২, ০০:৫০

লর্ডস টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও লড়াই চালাচ্ছেন টম ব্লান্ডেল-ড্যারিল মিচেল। তাতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দিনটা শেষ হয়েছে কিউইদের দাপটে। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৪ উইকেটে সংগ্রহ করেছে ৩১৮ রান।

ম্যাচের আগে নিয়মিত অধিনায়কের ছিটকে যাওয়ার খবর যে কোনও দলের জন্যই প্রচণ্ড ধাক্কার। কেন উইলিয়ামসন কোভিড পজিটিভ হয়ে আইসোলেশনে চলে গেছেন। ফলে নেতৃত্ব করতে হচ্ছে টম ল্যাথামকে। এমন পরিস্থিতিতে টস হেরে ব্যাটিংয়ে নামলেও শুরুতে কোনও বিপদ ঘটতে দেননি দুই ওপেনার। প্রথম টেস্টে যেরকম হতশ্রী ব্যাটিংটা দেখা গেছে, সেখান থেকে উত্তরণের পথ খুঁজেছেন তারা। ওপেনিংয়ে ৮৪ রান যোগ করেন অধিনায়ক টম ল্যাথাম-উইল ইয়াং।

ইয়াং ৩ রানের জন্য হাফসেঞ্চুরি বঞ্চিত হলে ভাঙে ওপেনিং জুটি। একই স্কোরে দ্রুত ফিরে যান ল্যাথামও (২৬)। পর পর দুই উইকেট হারালে ইনিংসটা পরে সামাল দেয় ডেভন কনওয়ে ও হেনরি নিকোলস জুটি। তৃতীয় উইকেটে দুজনে ৭৭ রান যোগ করেছেন। ১৬৯ রানের মধ্যে তাদের ফিরিয়ে ফের মোমেন্টাম পেয়েছিল স্বাগতিক দল। কিন্তু তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়ে যান ড্যারিল মিচেল-টম ব্লান্ডেল। প্রথম টেস্টের মতো এই টেস্টেও তারা বড় জুটি গড়েছেন। ইনিংস মেরামত করে অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে যোগ করেছেন ১৪৯ রান। মিচেল সেঞ্চুরির কাছেই আছেন। ব্যাট করছেন ৮১ রানে। সঙ্গী ব্লান্ডেল অপরাজিত ৬৭ রানে। 

অবশ্য দিনটা কিউইদের হওয়ার পেছনে ইংল্যান্ডের অবদানও কম নয়। বেশ কিছু ক্যাচ মিসের ঘটনা ঘটেছে। ৩ রানে স্লিপে মিচেলের ক্যাচ ছেড়েছেন জো রুট। ক্যাচ উঠেছিল ব্লান্ডেলেরও। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন বেন স্টোকস ও জেমস অ্যান্ডারসন।     

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম