দাপুটে জয়ে সিরিজ পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২২, ০১:৪৯আপডেট : ১১ জুন ২০২২, ০১:৪৯

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুলতানের মাটিতে আগে ব্যাটিংয়ে নেমে ২৭৬ রানের টার্গেট দেয় স্বাগতিকরা। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ১৫৫ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা।  অলআউট হয় নিকোলাস পুরানের দল। ফলে ১২০ রানের বড় জয়ে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুড়ে পাকিস্তান। 

দিবারাত্রির সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৪ রানেই ওপেনার শাই হোপকে (৪) হারায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় উইকেটে কাইল মায়ার্স ও শামার ব্রুকস মিলে ৬৭ রানের জুটি গড়েন। ২৫ বলে ৩৩ রান করে মায়ার্স বিদায় নিতেই ফের ছন্দপতন ঘটে। 

শেষ পর্যন্ত ৩২.২ ওভারে ১৫৫ রানে অলআউট হয় সফরকারীরা। ব্রুকস সর্বোচ্চ ৪২ রান করেন। এছাড়া অধিনায়ক নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে ২৫ রান।

পাকিস্তানের বোলারদের মধ্যে মোহাম্মদ নওয়াজ ১৯ রানে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া মোহাম্মদ ওয়াসিম তিনটি এবং শাদাব খান দুটি করে উইকেট নেন। 

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ইমাম-উল-হক ও বাবর আজমের ভালো শুরুর পরও খেই হারায়। ওপেনার ফখর জামান ১৭ রানে আউট হওয়ার পর ইমাম ও বাবর মিলে ১২৮ বলে ১২০ রানের জুটি গড়েন। ৭২ বলে ৬ চারে ৭২ রান করে দূর্ভাগ্যজনক রান আউট হন ইমাম। এরপর ৯৩ বলে ৫ চার আর ১ ছক্কায় ৭৭ রান করে বিদায় নেন অধিনায়ক বাবর। 

তার আউটের পর ২০ রানে ৪ উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় পাকিস্তান। তবে শাদাব খানের ২২, খুশদিল শাহর ২২ আর মোহাম্মদ ওয়াসিম ও শাহেনশাহ আফ্রিদির অপরাজিত ১৭ এবং ১৫ রানের সুবাদে ৮ উইকেটে ২৭৫ রানের সংগ্রহ গড়ে পাকিস্তান।

ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন তিনটি, অ্যান্ডারসন ফিলিপ ও আলজেরি জোসেফ দুটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/টিটি/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম