পাকিস্তানের জন্য ৩৪০ কোটি ডলার বাণিজ্যিক ঋণ নবায়ন করেছে চীন

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২৫, ১৯:৩৯আপডেট : ২৯ জুন ২০২৫, ১৯:৩৯

পাকিস্তানের জন্য ৩৪০ কোটি মার্কিন ডলারের ঋণ নবায়ন করেছে চীন। পাকিস্তানি অর্থমন্ত্রণালয়ের এক কর্মকর্তা রবিবার (২৯ জুন) এ কথা বলেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওই কর্মকর্তা বলেন, সাম্প্রতিক বাণিজ্যিক ও বহুপাক্ষিক ঋণের সঙ্গে বেইজিংয়ের সহায়তা মিলে পাকিস্তানের বৈদেশিক রিজার্ভের পরিমাণ এক হাজার ৪০০ কোটি ডলারের উন্নীত হতে পারে।

তিনি আরও বলেছেন, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে গত তিন বছর ধরে থাকা ২১০ কোটি ডলারের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এর সঙ্গে দুমাস আগে শোধ করা আরও ১৩০ বিলিয়ন বাণিজ্যিক ঋণ পুনর্বিনিয়োগ করা হবে।

মধ্যপ্রাচ্যের একাধিক বাণিজ্যিক ব্যাংক থেকে একশ কোটি এবং বহুমুখী আর্থিক সহায়তা সংস্থার পক্ষ থেকে ৫০ কোটি ডলার দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, এসব উদ্যোগের কারণে পাকিস্তানের রিজার্ভের পরিমাণ আন্তর্জাতিক আর্থিক তহবিলের (ইন্টারন্যাশনাল মনাটারি ফান্ড বা আইএমএফ) বেধে দেওয়া লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

তলানিতে থাকা পাকিস্তানি রিজার্ভ বৃদ্ধি করার জন্য চীনা ঋণ দেশটির জন্য বিশেষ গুরুত্ব বহন করে। আইএমএফের বেধে দেওয়া শর্ত অনুযায়ী, চলতি বছর জুনের শেষ নাগাদ পাকিস্তানি বৈদেশিক রিজার্ভ অন্তত এক হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের রাখার বাধ্যবাধকতা ছিল।

পাকিস্তানের কর্মকর্তারা দাবি করেছেন, সাতশ কোটি ডলারের আইএমএফ বেইলআউট কর্মসূচির আওতায় চলমান সংস্কারের মাধ্যমে দেশের অর্থনীতি স্থিতিশীল হয়েছে।

/এসকে/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম