ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: খেলা দেখতে পারবেন বাংলাদেশের দর্শকরা?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২২, ১৯:৪৯আপডেট : ১১ জুন ২০২২, ১৯:৪৯

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। পূর্ণাঙ্গ এই সফরের খেলা দেখানোর স্বত্ব পায়নি বাংলাদেশি কোনও টিভি চ্যানেল। অথচ সিরিজ শুরু হতে বাকি মাত্র পাঁচ দিন। ফলে দেশের দর্শকদের খেলা দেখা নিয়ে কোনও সুসংবাদ দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসলে সফরকারী দলের বোর্ডের এ ব্যাপারে করণীয় কিছু নেই-ও। মূলত স্বাগতিক বোর্ড ও তাদের ব্রডকাস্টারদের ওপর নির্ভর করে সবকিছু। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এটি করছে তৃতীয় পক্ষ টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের (টিএসএম) মাধ্যমে। এই টিসিএম থেকে এখন পর্যন্ত দেশি কোনও টিভি চ্যানেল সম্প্রচার স্বত্ব কেনেনি।

বাংলাদেশে খেলা সম্প্রচার নিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেছেন, ‘আসলে আমরা যখন কোনও সিরিজ খেলতে দেশের বাইরে যাই, তখন সেটার পুরোটা নির্ভর করে সেই দেশের বোর্ড ও তাদের ব্রডকাস্টারদের ওপর। এখানে বিসিবির কোনও হাত থাকে না। আমরা কেবল অনুরোধ করতে পারি সংশ্লিষ্ট বোর্ডকে, যেন আমাদের দেশে সম্প্রচার করতে পারে। এছাড়া আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু করার থাকে না।’

মিডিয়া কমিটির চেয়ারম্যান আরও যোগ করলেন, ‘তবে আমি আশা করছি, আমাদের যেসব চ্যানেল আছে, খেলা সম্প্রচারের সঙ্গে জড়িত, তারা কোনও উপায় বের করে আমাদের জনগণের জন্য একটা ব্যবস্থা করবে।’

বাংলাদেশসহ বিভিন্ন দেশের খেলা সম্প্রচার করে থাকে টি স্পোর্টস। চ্যানেলটির একজন কর্মকর্তা জানিয়েছেন, এবার টি স্পোর্টসের খেলা দেখানোর সম্ভাবনা ক্ষীণ, ‘অভ্যন্তরীণ কিছু জটিলতার কারণে সমস্যা হচ্ছে। সম্প্রচারের সম্ভাবনা ক্ষীণ।’

গাজী টেলিভিশনও বাংলাদেশের খেলা সম্প্রচার করে থাকে। এবার তারাও খেলা দেখাতে আগ্রহী নয়। তবে কেউ না দেখালে শেষ মুহূর্তে গাজী টেলিভিশনের এগিয়ে আসার কথা রয়েছে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী