পোপ-রুটের জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডের লিড

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২২, ০০:১৮আপডেট : ১৩ জুন ২০২২, ০০:১৮

৪৬৩ রানে পিছিয়ে থেকে রবিবার তৃতীয় দিন শুরু করেছিল স্বাগতিক ইংল্যান্ড। দিনশেষে অলি পোপ ও জো রুটের জোড়া সেঞ্চুরিতে ৮০ রানের লিড নিয়েছে তারা। পোপ ১৪৫ রানে আউট হলেও ডাবল সেঞ্চুরির পথেই আছেন রুট। ১৬৩ রান নিয়ে সোমবার চতুর্থ দিন শুরু করবেন ইংলিশ এই ব্যাটার।

ড্যারিল মিচেলের ১৯০ ও টম ব্লান্ডেলের ১০৬ রানের উপর দাঁড়িয়ে নিউজিল্যান্ড ৫৫৩ রান করে। জবাবে খেলতে নেমে শনিবার শুরুতেই ওপেনার জ্যাক ক্রাউলি (৪) হারায় স্বাগতিকরা। যদিও শেষ বিকালে দ্বিতীয় উইকেটে ৮৪ রান তুলে অবিচ্ছন্ন থাকেন অ্যালেক্স লিস (৩৪) ও অলি পোপ (৫১)। তবে রবিবার  অ্যালেক্স লিস নিজের ইনিংসটাকে খুব বড় করতে পারেননি। ৬৭ রান করেই আউট হন ইংলিশ এই ওপেনার। তার আগে অবশ্য অলি পোপের সঙ্গে ১০১ রানের জুটি গড়েন।

অ্যালেক্স লিস আউট হওয়ার পর জো রুটকে সঙ্গে নিয়ে অলি পোপ তৃতীয় উইকেটে ১৮৭ রানের জুটি গড়েন। পোপ ২৩৯ বলে ১৩ চার ও ৩ ছক্কায় ১৬৩ রান করে ট্রেন্ট বোল্টের বলে শিকার হন। ১০ রানের ব্যবধানে জনি বেয়ারস্টো (৮) সাজঘরে ফেরেন। এরপর বেন স্টোকসকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৬১ রানের জুটি গড়েন রুট। ৩৩ বলে ৪৬ রান করে বেন স্টোকস আউট হলে শেষ বিকালে আর কোন বিপদ ঘটেনি। জো রুট (১৬৩) এবং বেন ফোকস (২৪) অবিচ্ছিন্ন থেকে দিনটা পার করেছেন। ২০০ বল খেলে ১৬৩ রান করেছেন রুট, আছে ২৫ টি চার।

কিউই বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া ম্যাট হেনরি ও মাইকেল ব্রেসওয়েল নিয়েছেন একটি করে উইকেট।

/আরআই/জেজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম