অধিনায়কত্ব ছেড়েও ভাগ্য বদলালো না মুমিনুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ জুন ২০২২, ২০:৩৭আপডেট : ১৭ জুন ২০২২, ০২:১৯

সর্বশেষ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে পেসার কেমার রোচ বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিলেন। অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আবারও গতির ঝড় তুললেন ক্যারিবিয়ান পেসার। প্রথম ওভারে ওপেনার মাহমুদুল হাসান জয়কে ফেরানোর পর তৃতীয় ওভারে বিদায় দিয়েছেন নাজমুল হোসেন শান্তকে। মুমিনুলকে ফিরিয়ে উইকেট উৎসবে যোগ দেন জেইডেন সিলসও। তাতে ৫.৩ ওভারের মাঝে ৩ উইকেট হারিয়ে বিপদে রয়েছে বাংলাদেশ। ১০ ওভারে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ২৬ রান। তামিম ব্যাট করছেন ১৯ রানে, সঙ্গী লিটন দাস ৭ রানে। 

আরও পড়ুন: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 

শুরুতে টস জিতে ফিল্ডিং নেওয়া ওয়েস্ট ইন্ডিজ যে পেসারদের সহায়তা পাবে, তা অনুমিতই ছিল। প্রথম ওভারে রোচের বাড়তি বাউন্সারে ধোঁকাও খান জয়। বল ব্যাটের কানায় লেগে জমা পড়ে বনারের হাতে। তাতে রানের খাতা না খুলেই ফিরেছেন এই তরুণ। তৃতীয় ওভারে রোচের গতিময় প্রথম বলটিতো স্টাম্প উপড়ে দিয়েছে শান্তর। তার বিদায়ে ৩ রানে পতন হয় দ্বিতীয় উইকেটের।

নতুন নামা মুমিনুল হক নেতৃত্ব ছেড়ে দিয়েও ভাগ্য বদলাতে পারেননি। জেইডেন সিলসের লাফিয়ে ওঠা বল বুঝতেই পারেননি। বল ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে তালুবন্দি হয়েছেন। ৬ বল খেলা মুমিনুল ফিরেছেন কোনও রান না করেই।   

সর্বশেষ সফরে এই রোচের গতির কাছেই বাংলাদেশ পরাস্ত হয়েছিল। তার গতিময় বোলিংয়ে প্রথম ইনিংসে গুটিয়ে যায় নিজেদের রেকর্ড সর্বনিম্ন ৪৩ রানে। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম