অস্ট্রেলিয়াকে হারিয়ে সমতায় শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২২, ০০:২৯আপডেট : ১৭ জুন ২০২২, ০০:২৯

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি স্বাগতিক শ্রীলঙ্কা। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজও শুরু হয়েছিল হার দিয়ে। তবে বৃহস্পতিবার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে স্বাগতিক দল। বৃষ্টি বৃঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়াকে ২৬ রানে হারিয়েছে। তাতে সিরিজে সমতাও চলে এসেছে ১-১ ব্যবধানের।  

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা ৪৭.৪ ওভারে ৯ উইকেটে ২২০ রান সংগ্রহ করে। এরপর বৃষ্টি নামলে স্বাগতিকরা আর ব্যাটিংয়ে নামার সুযোগ পায়নি। ৪৩ ওভারে অস্ট্রেলিয়ার লক্ষ্য নির্ধারিত হয় ২২১ রানের। মাঝারি মানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার অ্যারন ফিঞ্চ দলীয় ৩৯ রানেই সাজঘরে ফেরেন। এরপর স্মিথের সঙ্গে ২৩ রানের জুটি গড়ে ওপেনার ডেভিড ওয়ার্নারও (৩৭) বিদায় নেন। স্টিভেন স্মিথ ২৮ রানের বেশি করতে পারেননি। ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে ২৫ বলে ৩০ রান। মূলত অজি কোনও ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ৩৭.১ ওভারে ১৮৯ রানে অলআউট হয়েছে। 

লঙ্কানদের হয়ে সবচেয়ে সফল বোলার চামিকা করুনারত্নে। এই স্পিনার ৪৭ রান খরচায় তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া দুষ্মন্ত চামেরা, ধনাঞ্জয়া ডি সিলভা ও দুনিথ ওয়াল্লালাগে দুটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় শ্রীলঙ্কা। দলীয় পারফরম্যান্সের সুবাদে বৃষ্টি আসার আগ পর্যন্ত তারা ২২০ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ৩৬ রান আসে কুশল মেন্ডিসের ব্যাট থেকে। অধিনায়ক দাসুন শানাকা ও ধনাঞ্জয়া ডি সিলভার ব্যাট থেকেও আসে ৩৪ রান। দলীয় অবদানে ৪৭.৪ ওভারে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ২২০ রান। 

অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে প্যাট কামিন্স সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া ম্যাথিউ কুহনেমান ও গ্লেন ম্যাক্সওয়েল নিয়েছেন দুটি করে উইকেট।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম