তিন সেঞ্চুরিতে ৪৯৮ রান করে ইংল্যান্ডের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২২, ২০:৩৭আপডেট : ১৮ জুন ২০২২, ০১:২৭

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের ইতিহাস গড়েছে ইংল্যান্ড। শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে করেছে ৪৯৮ রান। তাতে সর্বোচ্চ রানের নতুন চূড়ায় বসলো তারা। 

এতদিন ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানটি ছিল ৪৮১। শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে ইংলিশরা। তিন সেঞ্চুরি আর একটি হাফ সেঞ্চুরি হয়েছে ম্যাচটায়। ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেছেন ফিল সল্ট ১২২, দাওয়িদ মালান ১২৫ ও জস বাটলার ১৬২*। লিয়াম লিভিংস্টন খেলেছেন অপরাজিত ৬৬ রানের ইনিংস।

ওয়ানডে ক্রিকেটে দলীয় সর্বোচ্চ তিনটি রানের রেকর্ডই ইংল্যান্ডের। ২০১৬ সালে নটিংহামে পাকিস্তানের বিপক্ষে ৪৪৪ রান করে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছিল ইংল্যান্ড। দুই বছর পর একই ভেন্যুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১ রান করে নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে ফেলে। শুক্রবার আমসটেলভিনে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৯৮ রান করে নিজেদের গড়া ইতিহাসটা নতুন করে লিখলো। 

এমন রেকর্ডময় ম্যাচ ২৩২ রানের বড় ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। নেদারল্যান্ডস ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে করতে পারে ২৬৬ রান। মঈন আলী ৫৭ রানে নেন তিনটি উইকেট। দুটি করে উইকেট নেন ডেভিড উইলি, রিস টপলি ও স্যাম কারান। ম্যাচসেরা হন অপরাজিত ১৬২ রান করা বাটলার।   

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক