শূন্যের পর মুমিনুল দ্বিতীয় ইনিংসে ফিরলেন ৪ রানে

    বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২২, ২১:২৪আপডেট : ১৮ জুন ২০২২, ২২:২২

টেস্ট নেতৃত্ব ছেড়েও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছেন না মুমিনুল হক। অ্যান্টিগায় প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন। দ্বিতীয় ইনিংসেও ইনিংস লম্বা করতে পারলেন না। বিদায় নিয়েছেন মাত্র ৪ রানে। মেয়ার্সের বলে দুর্বল ডিফেন্সের খেসারত হিসেবে লেগ বিফোর হয়েছেন তিনি। রিভিউ নিয়েও লাভ হয়নি। 

তাতে প্রথম টেস্টে টপের হতশ্রী ব্যাটিংটা চলমান থাকলো দ্বিতীয় ইনিংসেও। অবশ্য তার আগে ৩৪.১ ওভারে অল্পের জন্য রানআউট হওয়া থেকে বেঁচেছেন এই ব্যাটার। মুমিনুলের ফেরায় ৭৫ রানে বিদায় নিয়েছেন ৪ জন। ৩৭ ওভারে শেষে ৪ উইকেট হারানো বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৯২ রান। তারা এখনও পিছিয়ে ৭০ রানে। গতকাল থেকে অবশ্য ধৈর্যশীল ব্যাটিংয়ে প্রান্ত আগলে আছেন মাহমুদুল হাসান জয়। ব্যাট করছেন ৩৪ রানে। ১১ রানে তার সঙ্গে রয়েছেন লিটন দাস। 
  
দ্বিতীয় ইনিংসে সতর্ক শুরুর দিকে মনোযোগী ছিলেন দুই ওপেনার। তামিম ইকবাল-মাহমুদুল হাসান জয় মিলে ভালো শুরুর ইঙ্গিতও দিয়ে যাচ্ছিলেন। কিন্তু দশম ওভার পর্যন্ত স্থায়ী হয়েছে তামিমের প্রতিরোধ। আলজারি জোসেফের সুইং করা গুড লেংথের ডেলিভারি ঠিকমতো ডিফেন্ড করতে পারেননি। বল ব্যাটের কানায় লেগে জমা পড়ে জশুয়া ডা সিলভার গ্লাভসে। ৩১ বল খেলা তামিম ফেরেন ২২ রানে। তুলনায় জয় ছিলেন বেশি সাবধানী। মিরাজ ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে তার সঙ্গী হতে চাইলেও পরিকল্পনা কাজে দেয়নি। ২ রানে জোসেফের বাড়তি বাউন্সারে পরাস্ত হয়ে ধরা পড়েছেন প্রথম স্লিপে। 

তার পর হালকা প্রতিরোধে দ্বিতীয় দিনটা নির্বিঘ্নে পার করেন জয়-শান্ত। তৃতীয় দিনেও এই প্রতিরোধ টেকে ৩০ মিনিটের বেশি। ২৯ রান যোগ করা জুটিটি ভাঙে শান্তর বাজে শট সিলেকশনে। কাইল মেয়ার্সের বাড়তি বাউন্সের বলটা খেলতে গিয়ে এজ হয়ে জমা পড়েন ক্যাম্পবেলের হাতে। তাতে ৪৫ বল খেলা ব্যাটারের ইনিংস শেষ হয় ১৭ রানে। 

বাংলাদেশ টস হেরে প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানে গুটিয়ে গেছে। তার পর ক্যারিবীয়দের ২৬৫ রানে আটকে রাখা গেলেও প্রথম ইনিংসের ১৬২ রানের লিড তাদের এগিয়েই রেখেছে। দ্বিতীয় দিন মূলত ব্র্যাথওয়েট ৯৪ রানে ফিরতেই দুর্বল হয়ে পড়ে স্বাগতিকদের প্রতিরোধ। তার উইকেট নেন খালেদ। এর পর মিরাজের ঘূর্ণিজাদুতে বেশিদূর এগোয়নি ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। 

সবচেয়ে সফল মিরাজ ৫৯ রানে নেন ৪টি উইকেট। ৫৯ রানে দুটি নেন খালেদ আহমেদ। ৬৫ রানে এবাদত হোসেনও নেন দুটি। একটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজ, সাকিব।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক