সাকিব-সোহানের প্রতিরোধে শেষ দ্বিতীয় সেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২২, ০০:৫৬আপডেট : ১৯ জুন ২০২২, ০০:৫৯

অ্যান্টিগায় প্রথম টেস্টে তৃতীয় দিনের প্রথম সেশনে ইনিংস পরাজয়ের শঙ্কায় ছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাঞ্চ বিরতির আগে স্কোর ছিল ৬ উইকেটে ১১৫ রান।

বিরতির পর সাকিব আল হাসান-নুরুল হাসান সোহানের লড়াইয়ে অন্তত সেই শঙ্কা তো কেটেছেই। শতরান ছাড়ানো জুটিতে অবিচ্ছিন্ন থেকে তারা কাটিয়ে দিয়েছেন পুরো দ্বিতীয় সেশনও। চায়ের বিরতিতে যাওয়ার আগে ৭৬ ওভারে ৬ উইকেটে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ২১০ রান। ২৯তম টেস্ট ফিফটি তুলে সাকিব ক্রিজে আছেন ৫৩  রানে, সোহান ব্যাট করছেন ৪৯ রানে। বাংলাদেশের লিড হয়ে গেছে ৪৮।

এর আগে অবশ্য জীবন পেয়েছেন সাকিব। মেয়ার্সের ৫০.৩ ওভারের ডেলিভারিতে এজ হয়েছিলেন তিনি। কিন্তু তা ক্যারিবীয়রা বুঝতে পারেনি। রিপ্লেতে দেখা গেছে বল ব্যাটে লেগেছিল সাকিবের।

এই একটি সুযোগ বাদে দ্বিতীয় সেশনে অপ্রতিরোধ্য ছিল সাকিব-সোহান জুটি। এই সেশনে খেলা হয়েছে ২৭ ওভার। লড়াই চালিয়ে কোনও উইকেট না হারিয়েই দুজনে যোগ করেন ৯৭ রান। তাদের জুটিটি এই ম্যাচের আবার সর্বোচ্চও। টেস্ট নেতৃত্ব পাওয়া সাকিব অবশ্য টানা তৃতীয় ফিফটির দেখা পেয়েছেন।  

অথচ বাজে শট সিলেকশনে তৃতীয় দিনের প্রথম সেশনেই পথ হারিয়ে বসেছিল বাংলাদেশ। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে পড়ে যায় ৬ উইকেট। প্রথম সেশনে ২৯ ওভার খেলা হয়েছে। ৬৫ রান যোগ করে বাংলাদেশ হারিয়েছে ৪ উইকেট।

দ্বিতীয় দিন দ্বিতীয় ইনিংসে সতর্ক শুরুর দিকে মনোযোগী ছিলেন দুই ওপেনার। তামিম ইকবাল-মাহমুদুল হাসান জয় মিলে ভালো শুরুর ইঙ্গিতও দিয়ে যাচ্ছিলেন। কিন্তু দশম ওভার পর্যন্ত স্থায়ী হয়েছে তামিমের প্রতিরোধ। আলজারি জোসেফের সুইং করা গুড লেংথের ডেলিভারি ঠিকমতো ডিফেন্ড করতে পারেননি। বল ব্যাটের কানায় লেগে জমা পড়ে জশুয়া ডা সিলভার গ্লাভসে। ৩১ বল খেলা তামিম ফেরেন ২২ রানে। তুলনায় জয় ছিলেন বেশি সাবধানী। মিরাজ ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে তার সঙ্গী হতে চাইলেও পরিকল্পনা কাজে দেয়নি। ২ রানে জোসেফের বাড়তি বাউন্সারে পরাস্ত হয়ে ধরা পড়েছেন প্রথম স্লিপে।

তারপর হালকা প্রতিরোধে দ্বিতীয় দিনটা নির্বিঘ্নে পার করেন জয়-শান্ত। ২ উইকেটে ৫০ রান নিয়ে তৃতীয় দিনেও এই প্রতিরোধ টেকে ৩০ মিনিটের বেশি। ২৯ রান যোগ করা জুটিটি ভাঙে শান্তর বাজে শট সিলেকশনে। কাইল মেয়ার্সের বাড়তি বাউন্সের বলটা খেলতে গিয়ে এজ হয়ে জমা পড়েন ক্যাম্পবেলের হাতে। তাতে ৪৫ বল খেলা ব্যাটারের ইনিংস শেষ হয় ১৭ রানে।

প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া মুমিনুল দ্বিতীয় ইনিংসেও ইনিংস লম্বা করতে পারেননি। মেয়ার্সের বলে দুর্বল ডিফেন্সের খেসারত হিসেবে লেগ বিফোর হয়েছেন ৪ রানে। রিভিউ নিয়েও লাভ হয়নি। অবশ্য তার আগে ৩৪.১ ওভারে অল্পের জন্য রানআউট হওয়া থেকে বেঁচেছেন এই ব্যাটার।

মুমিনুলের ফেরায় ৭৫ রানে বিদায় নেন ৪ জন। দলের বিপর্যয়ে লিটন দাসকে ত্রাতা ভাবা হলেও সেই সম্ভাবনার ইতি ঘটিয়েছেন নিজেই। তার শট খেলার ধরন দেখে বোঝার উপায় ছিল না এটা টেস্ট ম্যাচ। রোচের গতিময় বাইরের বল টি-টোয়েন্টি স্টাইলে খেলতে গেলে সাধারণ ক্যাচে পরিণত হন দ্বিতীয় স্লিপে থাকা মেয়ার্সের। ১৫ বল খেলা লিটনের ইনিংসই বলে দেয় কতটা আগ্রাসী হয়ে খেলেছেন তিনি। ১৭ রানের মধ্যে বাউন্ডারি ছিল ৩টি।

তবে বাকিদের বাজে শট সিলেকশনের ভিড়ে ব্যতিক্রম ছিলেন মাহমুদুল হাসান জয়। ধৈর্যশীল ব্যাটিংয়ে প্রান্ত আগলে খেলেছেন গতকাল থেকে। তৃতীয় দিনেও প্রায় দুই ঘণ্টার মতো প্রতিরোধ গড়েছেন। কিন্তু লাঞ্চে যাওয়ার দশ মিনিট আগে বাজে শট সিলেকশনের ভূত পেয়ে বাসে তাকেও! শরীর থেকে রোচের বেশ বাইরের ডেলিভারিটি খেলতে গিয়ে গ্লাভসবন্দি হয়েছেন জশুয়া ডা সিলভার। উইকেট বিলিয়ে দেওয়ায় ১৫৩ বল খেলা জয়ের ইনিংসটি শেষ হয়েছে ৪২ রানেই। তাতে ছিল ৩টি চার।

বাংলাদেশ টস হেরে প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানে গুটিয়ে গেছে। তারপর ক্যারিবীয়দের ২৬৫ রানে আটকে রাখা গেলেও প্রথম ইনিংসের ১৬২ রানের লিড স্বাগতিকদের সুবিধাজনক স্থানে রাখে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম