১৭ বছর বয়সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন শ্রীলঙ্কা দলের অফ স্পিনার কামিন্দু মেন্ডিজ। শুধু অফ স্পিনার নয়, ব্যাট হাতেও দারুণ স্ট্রোক খেলতে পারেন শ্রীলঙ্কান এই তরুণ অলরাউন্ডার।
মজার ব্যাপার হলো শ্রীলঙ্কান এই অফস্পিনার দুই হাতেই বোলিং করতে পারেন! আর এই কারণেই তাকে নিয়ে এতো আলোচনা।
বুধবার পাকিস্তানের বিপক্ষে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও তিনি সেটা করে দেখালেন।
পাকিস্তান ইনিংসের ২৬তম ওভারে বোলিংয়ে এসেছিলেন ১৭ বছর বয়সী এই স্পিনার। দুই প্রান্তে দুই ডানহাতি ব্যাটসম্যান উমাইর মাসুদ ও হাসান মহসিন। এ সময় ৩টি বল বাঁ হাতি স্পিন করে যান মেন্ডিস।
তৃতীয় বলে মাসুদ রান আউট হয়ে যাওয়ায় ব্যাটিংয়ে এলেন সালমান ফায়াজ। ফায়াজ আবার বাঁহাতি। ব্যাস, বদলে গেলেন মেন্ডিসও। ওই ওভারের চতুর্থ বলেই পুরো ডানহাতি অফ স্পিনার হয়ে যান তিনি!
যদিও আজকের ম্যাচে কোনও উইকেট পাননি এই স্পিনার।
নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে আইসিসি তার একটা সুন্দর নাম দিয়েছে। আর তা হলো ‘সব্যসাচী বোলার’! পাকিস্তানের বিপক্ষে কোনও উইকেট না পেলেও ব্যাট হাতে করেছেন সর্বোচ্চ ৬৮ রান।
অন্যদিকে আফগানিস্তান ও কানাডার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ মিলিয়ে পেয়েছেন চারটি উইকেট।
/আরআই/এফআইআর/








