আসালঙ্কার সেঞ্চুরিতে ম্লান ওয়ার্নারের ৯৯, সিরিজ শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২২, ০১:১২আপডেট : ২২ জুন ২০২২, ০১:২১

শেষ ওভারে জিততে দরকার ১৯ রান। হাতে আছে ১ উইকেট। কঠিন তবে টি-টোয়েন্টির এই যুগে অসম্ভব কিছু নয়। অস্ট্রেলিয়ার ১০ নম্বর ব্যাটার ম্যাথু কুনেম্যান প্রায় মিলিয়েই দিচ্ছিলেন সমীকরণটা! কিন্তু শেষ বলে ৫ রানের প্রয়োজনীয়তা আর মেটাতে পারলেন না। ফলে আরেকটি জয় লেখা হয় ‍শ্রীলঙ্কার নামে পাশে। যে জয়ে সিরিজও নিশ্চিত হয় যায় লঙ্কানদের। তাই সেঞ্চুরির আনন্দ আরও উজ্জ্বল হয়ে ফোটে চারিথ আসালঙ্কার মুখে, বিপরীতে ৯৯ রানে আউট হওয়ার যন্ত্রণা গভীরতায় ডুবিয়ে নেয় ডেভিড ওয়ার্নারকে।

মঙ্গলবার কলম্বোর চতুর্থ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৪ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করে আসালঙ্কার ১১০ রানে ভর করে ৪৯ ওভারে ২৫৮ রানে অলআউট হয় স্বাগতিকরা। সেই লক্ষ্যে ওয়ার্নার ৯৯ রানে আউট হওয়ার হতাশার পর অস্ট্রেলিয়া ইনিংসের শেষ বলে অলআউট হয় ২৫৪ রানে। ফলে পাঁচ ম্যাচের সিরিজ এক ম্যাচ আগেই ৩-১ ব্যবধানে জিতে নেয় লঙ্কানরা।

আর প্রেমাদাসা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলিংয়ের সামনে শ্রীলঙ্কার শুরুটা ছিল বাজে। ৩৪ রানে তারা হারায় টপ অর্ডারের তিন ব্যাটার- নিরোশান ডিকবেলা (১), পাথুম নিসানকা (১৩) ও কুশল মেন্ডিসকে (১৪)। তবে ওই ধাক্কা স্বাগতিকরা দারুণভাবে কাটিয়ে ওঠে ধনাঞ্জয়া ডি সিলভা ও আসালঙ্কার ব্যাটে। চতুর্থ উইকেটে তারা ১০১ রানের জুটি গড়েন।

ধনাঞ্জয়ার বিদায়ে ভাঙে তাদের জুটি। এই ব্যাটার ৬১ বলে ৭ বাউন্ডারিতে খেলে যান ৬০ রানের ইনিংস। তবে একপ্রান্ত আগলে রাখেন আসালঙ্কা। পরিস্থিতির দাবি মিটিয়ে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন। ২৪ বছর বয়সী এই ব্যাটার তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। প্যাট কামিন্সের শিকার হওয়ার আগে খেলেন ১১০ রানের ইনিংস। ১০৬ বলের ইনিংসটি তিনি সাজান ১০ বাউন্ডারি ও ১ ছক্কায়। এরপর ভানিন্দু হাসারাঙ্গার ২০ বলে ২১* ও দুনিথ ভেল্লালাগের ১৯ রানে ২৫৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

অস্ট্রেলিয়ার তিন বোলার- কামিন্স, কুনেম্যান ও মিচেল মার্শ প্রত্যেকে নেন ২টি করে উইকেট। আর একটি উইকেট গ্লেন ম্যাক্সওয়েলের।

২৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ওয়ার্নার একপ্রান্ত আগলে থেকে লড়াই করে গেছেন। কিন্তু আফসোসে পুড়েছেন এই ব্যাটার। একটুর জন্য সেঞ্চুরি পাননি, ৯৯ রানে আউট হয়েছেন বাঁহাতি ওপেনার। ১১২ বলের ইনিংসে ছিল ১২ চারের মার। মিচেল মার্শ ২৬, মার্নাস লাবুশেন ২৬, অ্যালেক্স ক্যারি ১৯ ও ট্র্যাভিস হেড ২৭ রান করেন। শেষ দিকে প্যাট কামিন্স ৩৫ রান করলে জয়ের আশা জাগে সফরকারীদের। কুনেম্যান (১৫) চেষ্টা করেছেন। কিন্তু শেষ বলের হিসাব না মেলাতে পারায় আরেকটি হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অস্ট্রেলিয়ার।

দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতেও আলো ছড়িয়েছেন ধনাঞ্জয়া। এই স্পিনার ১০ ওভারে ৩৯ রান দিয়ে নেন ২ উইকেট। তার মতো ২ উইকেট শিকার জেফরি ভ্যান্ডারসের। ম্যাচসেরা হয়েছেন সেঞ্চুরিয়ান আসালঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৪৯ ওভারে ২৫৮ (আসালঙ্কা ১১০, ধনাঞ্জয়া ৬০, হাসারাঙ্গা ২১*, ভেল্লালাগে ১৯; মার্শ ২/২৯, কামিন্স ২/৩৭, কুনেম্যান ২/৫৬)।

অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৫৪ (ওয়ার্নার ৯৯, কামিন্স ৩৫, হেড ২৭, মার্শ ২৬; ধনাঞ্জয়া ২/৩৯, ভ্যান্ডারসে ২/৪০)।

ফল: শ্রীলঙ্কা ৪ রানে জয়ী।

সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজ শ্রীলঙ্কা ৩-১ ব্যবধানে এগিয়ে।

ম্যাচসেরা: চারিথ আসালঙ্কা।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক