‘পদ্মা সেতুতে গাড়ি চালিয়ে বাড়ি যাবো, ভীষণ রোমাঞ্চিত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২২, ১৯:৩২আপডেট : ২২ জুন ২০২২, ১৯:৫৫

আগামী ২৫ জুন ৬.১৫ কিলোমিটারের পদ্মা সেতু উদ্ধোধন করা হবে। এই সেতুর ফলে দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের অন্তর্গত কুষ্টিয়া জেলায় জন্ম হাবিবুল বাশারের। দক্ষিণাঞ্চলের এই পথেও কুষ্টিয়াতে যাওয়া যায়। উদ্বোধনের দিনেই পদ্মা সেতুতে নিজে ড্রাইভ করবেন বলে জানালেন সাবেক এই অধিনায়ক।

আজ (বুধবার) গণমাধ্যমে হাবিবুল বলেছেন, ‘আমার তো ইচ্ছা ছিল প্রথম দিনই ড্রাইভ করার। আমরা যারা ওই অঞ্চলের বাসিন্দা তাদের জন্য অনেক, অনেক বড় পাওয়া। অবশ্যই অন্তরের অন্তস্থল থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই।’

তিনি আরও বললেন, ‘কারণ আমরা যারা সবসময় দেশের বাড়িতে যাই, ভ্রমণ করি, তাদের জন্য বিশাল পাওয়া। আগে ৮-৯-১০ ঘণ্টা সময় লাগতো। দেখা যায় ফেরির জন্য বসে আছি। কখন পার হবো তা নিয়ে থাকে দুশ্চিন্তা। এখন অন্তত ৫-৬ ঘণ্টা কম লাগবে আমার দেশের বাড়ি যেতে।’

পদ্মা সেতু পার হতে দারুণ রোমাঞ্চিত সাবেক এই অধিনায়ক, ‘খুবই এক্সসাইটেড, কবে থেকে (যানবাহন) চলাচল শুরু হবে। আশা করি, এখন না পারলেও শিগগিরই যাবো। এমনি দেখতে গিয়েছি পদ্মা সেতু। কিন্তু পদ্মা সেতুতে গাড়ি চালিয়ে যাবো, এজন্য আমি ভীষণ রোমাঞ্চিত।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম