ওয়েস্ট ইন্ডিজে যাওয়া হচ্ছে না সাইফউদ্দিনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২২, ১৬:০৪আপডেট : ২৩ জুন ২০২২, ১৭:৫১

লম্বা বিরতির পর মোহাম্মদ সাইফউদ্দিন অপেক্ষায় ছিলেন ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে মাঠে ফেরার। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই পেস বোলিং অলরাউন্ডারের অপেক্ষা আরও বাড়ছে। পিঠের পুরনো চোট নতুন করে ফেরায় ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা ভালো নয়।

আজ (বৃহস্পতিবার) বিসিবির মেডিক্যাল বিভাগ থেকে জানা গেছে, সাইফউদ্দিন ম্যাচে বোলিংয়ের জন্য ফিট নন। মূলত পিঠের আগের সমস্যাটাই তার এখনও রয়ে গেছে। বোলিংয়ের সময় পায়ের পাতায় ব্যথা অনুভব করায় সাইফউদ্দিনকে আনফিট ঘোষণা করে মেডিক্যাল বিভাগ। বিষয়টি তারা টিম ম্যানেজমেন্টকে জানিয়েও দেওয়া হয়েছে।

বাংলাদেশের জার্সিতে সাইফউদ্দিন শেষবার খেলেছিলেন গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিন্তু পিঠের চোটের কারণে সংযুক্ত আরব আমিরাতের আসরের মাঝপথে ছিটকে যান এই পেস বোলিং অলরাউন্ডার। এরপর তিনি মাঠে ফেরেন গত ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে। লিগে ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়ে চতুর্থ স্থানে ছিলেন সাইফউদ্দিন। দেশি পেসারদের মধ্যে তিনি ছিলেন প্রথম স্থানে। ৩৮ রানে ৪ উইকেট ছিল সেরা পারফরম্যান্স। 

মে মাসে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চলাকালে সাইফউদ্দিনকে চট্টগ্রামে ডেকে পাঠিয়েছিলেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। সেখানে তার বোলিং দেখেন দক্ষিণ আফ্রিকান কোচ। তারপরই মূলত উইন্ডিজ সিরিজের জন্য সবুজ সংকেত পান তিনি। কিন্তু হঠাৎ করে পুরনো ব্যথা ওঠায় শেষ হয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজে খেলার সম্ভাবনা।

বাংলাদেশের টেস্ট দলে না থাকা ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সদস্যদের আগামীকাল (শুক্রবার) সন্ধ্যায় দেশ ছাড়ার কথা। তাদের মধ্যে ছিলেন সাইফউদ্দিনও। কিন্তু এই অলরাউন্ডারের যাওয়া হচ্ছে না।

সাইফউদ্দিনের পরিবর্তে স্কোয়াডে কে যুক্ত হবেন, সেটা এখনও ঠিক করা হয়নি। নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, ‘সাইফউদ্দিন ছিটকে গেলে তার জায়গায় নতুন কাউকে নিতে হতে পারে। আমাদের দেখতে হবে, আমরা এ ব্যপারে কাজ করছি।’

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘সাইফউদ্দিন যদিও অনুশীলন করছেন। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে, এই মুহূর্তে সে বোলিং করার মতো ফিটনেস অর্জন করতে পারেনি। আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সহ্য করার মতো অবস্থায় তাকে যেতে হবে। তাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সে খেলতে পারছে না। তবে পুনর্বাসন ও ফিটনেস নিয়ে সে কাজ চালিয়ে যাবে।’

দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে স্বাগতিক ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২ জুলাই। আর ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ১০ জুলাই থেকে। এর আগে আগামীকাল (শুক্রবার) সেন্ট লুসিয়াতে শুরু হবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম