টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ মুমিনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২২, ১৯:৩৯আপডেট : ২৪ জুন ২০২২, ১৯:৫৫

সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় টেস্টে নামছে বাংলাদেশ। সেন্ট লুসিয়ার এই টেস্টে টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকরা বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় শুরুতে ব্যাটিংয়ে নামছে সাকিব আল হাসানরা। বাজে ফর্মে এই টেস্টের একাদশে জায়গা হয়নি মুমিনুল হকের।

অ্যান্টিগা টেস্ট বাজেভাবে হেরেছে বাংলাদেশ। ফলে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এখন শেষ টেস্ট যদি বাংলাদেশ জিততে না পারে, তাহলে সিরিজ চলে যাবে স্বাগতিকদের হাতে। গুরুত্বপূর্ণ এই টেস্টের একাদশে পরিবর্তন এনেছে সফরকারীরা। অনেক আলোচনার পর বাদ পড়েছেন মুমিনুল। ক্যারিবিয়ান সফরের আগেই অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরও ব্যর্থতার বৃত্ত ভাঙতে না পারায় জায়গা হারিয়েছেন তিনি।

প্রথম টেস্টে মুমিনুলের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। দুই ইনিংসে ব্যর্থতার পর তার সুযোগ হয়নি দ্বিতীয় টেস্টে। সাবেক অধিনায়কের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন এনামুল হক। লম্বা সময় পর লাল বলের ক্রিকেট নামতে যাচ্ছেন তিনি। বাংলাদেশের একাদশে আরেকটি পরিবর্তন আছে। মোস্তাফিজুর রহমানের জায়গায় এসেছেন শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, এনামুল হক, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, রেমন রিফার, এনক্রুমা বনার, জার্মেইন ব্ল্যাকউড, কাইল মায়ার্স, জোশুয়া দা সিলভা, আলজারি জোসেফ, কেমার রোচ, জেডেন সেলস, অ্যান্ডারসন ফিলিপ।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম