সিনিয়র হিসেবে উচিত ছিল বড় স্কোর করা: তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২২, ১২:৫০আপডেট : ২৫ জুন ২০২২, ১২:৫৩

অ্যান্টিগা টেস্টের চেয়ে ব্যাটিংয়ে কিছুটা উন্নতি হলেও আহামরি কোনও পরিবর্তন দেখা গেলো না সেন্ট লুসিয়ায়। দ্রুত উইকেট হারানো বাংলাদেশ দুইশোর নিচেই অলআউট হতে পারতো। এবাদত হোসেন ও শরিফুল ইসলামের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে কোনও রকমে ২৩৪ রান করতে পেরেছে। অথচ তামিম, শান্ত, লিটন, বিজয় ভালো শুরুর পরও নিজেদের ইনিংসটাকে বড় করতে পারেননি। মোটকথা সেন্ট লুসিয়াতে কেউই ধৈর্য পরীক্ষায় পাস করতে পারেননি। ফলে যা হওয়ার তাই হলো। প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন তামিম ইকবাল। এই ওপেনার স্বীকার করলেন, ধৈর্য পরীক্ষায় তারা সফল হতে পারেননি।

সেন্ট লুসিয়া ও অ্যান্টিগার উইকেটের পার্থক্য বোঝাতে গিয়ে তামিম ইকবাল বলছিলেন, ‘অ্যান্টিগা পেসারদের জন্য খুব হেল্পফুল ছিল। সুইং ছিল, কিছু বল সিমও করছিল। আজকে প্রথম দিন হিসেবে উইকেটে ক্র্যাক আছে। কিছু আপ অ্যান্ড ডাউন হচ্ছে। সুইং কিন্তু ওরা পায়নি। আমরাও তেমন পাইনি। আবার এটাও সত্য উইকেট এমন না ব্যাটাররা এসে যা ইচ্ছা তা করতে পারবে না। এখানে ধৈর্য পরীক্ষা দিতে হবে।’

প্রথম ঘণ্টায় ৪১ রান তুলে নিয়েছিলেন তামিম-জয়। দ্বিতীয় ঘণ্টাতেই বাংলাদেশ ব্যাকফুটে চলে যায়। বেশিরভাগ ব্যাটার আলগা শটে সাজঘরে ফিরেছেন। এই মুহূর্তে তামিম তাকিয়ে আছেন বোলারদের দিকে, ‘আমাদের আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল। যদি তিনশর কাছাকাছি বা তিনশ বিশ করতাম, তাহলে খুব ভালো স্কোর হতো। কারণ উইকেট কিছুটা আপ অ্যান্ড ডাউন হচ্ছে। বোলিংয়ে আমার কাছে মনে হচ্ছে যদি ২৫-৩০ রান কম দিতাম, তাহলে ভালো হতো।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘ওরা যেরকম ব্যাটিং করে, সচরাচর এতো দ্রুত রান করে না। আমার কাছে মনে হয় ২০-২৫ রান বেশি দিয়ে দিয়েছি। যেহেতু ওদের উইকেট পড়েনি আজকের দিনটা তাদেরই। যদি আমরা ১-২টা উইকেট নিতে পারতাম তাহলে বলতে পারতাম ভাগাভাগি করছি। এই মুহূর্তে তারা এগিয়ে আছে। দ্বিতীয় দিন আমরা কীভাবে শুরু করি সেটা খুব গুরুত্বপূর্ণ। ’

দারুণ খেলতে থাকা তামিম আলগা শটে সাজঘরে ফিরেছেন। নিজের আউট নিয়ে তার ব্যাখ্যা, ‘টেস্ট ক্রিকেটে শুরু পেয়ে গেলে আমার ইনিংসগুলো সচরাচর বড় হয়। দুর্ভাগ্যজনক আজ বড় করতে পারিনি (৪৬ রান)। বলটা চাইলে ছেড়ে দিতে পারতাম। কিন্তু বল যতটুকু ওঠার কথা ছিল না ততটুকু ওঠেছে। অবশ্য এখানে সেই অজুহাত দিতে আসিনি। আমার কাছে মনে হয় যেহেতু শুরু পেয়েছিলাম, সিনিয়র ক্রিকেটার হিসেবে উচিত ছিল বড় স্কোর করা। নিজের আউট নিয়ে কোনও অজুহাত নেই।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ