শিরোপা উদযাপনে ওয়ালটনের জমকালো আয়োজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২২, ১৬:১৯আপডেট : ২৭ জুন ২০২২, ১৬:২১

বাংলাদেশ ক্রিকেট লিগের গত মৌসুমে লংগার ভার্সনের শিরোপা জিতেছে ওয়ালটন সেন্ট্রাল জোন। শর্টার ভার্সনেও জেতায় প্রথম দল হিসেবে এক মৌসুমে দুটি শিরোপা জয়ের অনন‌্য কীর্তি গড়েছে ওয়ালটন গ্রুপের মালিকানাধীন দল। তাই তাদের উদযাপনও হলো জমকালোভাবে। রবিবার রাতে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে জমকালো আয়োজনে ক্রিকেটারদের নিয়ে শিরোপা উদযাপন করেছে তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ।

জাতীয় দলের হয়ে সফরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন সৈকত। তবে শুভাগত হোম, সৌম‌্য সরকার, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপুসহ বাকিদের উপস্থিতিতে অনুষ্ঠান ভিন্ন মাত্রা পেয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার, ইভা রেজওয়ানা নিলু, শোয়েব হোসেইন নোবেল ও হুমায়ূন কবীর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, ফিরোজ আলম ও আমিন খান, এক্সিকিউটিভ ডিরেক্টর আজিজুল হাকিম, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ও ওয়ালটন সেন্ট্রাল জোনের ম্যানেজার মিলটন আহমেদ।

মোহাম্মদ মিঠুন এবারের বিসিএলে ক‌্যারিয়ারের একমাত্র ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। প্রতিযোগিতায় নিজের যাত্রা নিয়ে দারুণ খুশি এই ক্রিকেটার। নিজের বক্তব‌্যে তিনি বলেছেন, ‘একটা দলকে যখন ক্রিকেটাররা পরিবারের মতো দেখে, তখনই সে অনেক কিছু ছাড় দিতে পারে। আমরা এই দলটাকে অনেক বেশি ভালোবাসি। এজন‌্য এই দলে অনেকেই খেলতে চায়। আমরাও চাই।’

আরেক ক্রিকেটার সৌম‌্য সরকার বলেছেন, ‘এরকম সন্ধ‌্যা উপহার দেওয়ার জন‌্য ওয়ালটন কর্তৃপক্ষকে ধন‌্যবাদ। চ‌্যাম্পিয়ন হতে প্রয়োজন হয় একটা টিমের একতা। আমাদের চ‌্যাম্পিয়ন হওয়ার মূল কারণ ছিল দলীয় ঐক্য। প্রথম থেকেই সবার বিশ্বাস ছিল। আমরা প্রথম ম‌্যাচ যেভাবে জিতেছিলাম, তখন থেকেই বিশ্বাস করছিলাম এবার চ‌্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে। আমরা সেই কাজটা করে দেখিয়েছি। সবার একতা ও বিশ্বাসে এই শিরোপা পেয়েছি।’

এ সময় ক্রিকেটারদের উৎসাহিত করতে টিমের সদস্যদের একটি করে ৪০ ইঞ্চি ওয়ালটন অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি উপহার দেওয়া হয়।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম