নতুন নিয়মের টি-টেন, সিপিএল বাদ দিচ্ছেন গেইল

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২২, ১৩:৫৮আপডেট : ২৮ জুন ২০২২, ১৩:৫৮

নতুন নিয়মের টি-টেন টুর্নামেন্ট খেলতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) বাদ দিচ্ছেন ক্রিস গেইল। ফলে ব্যাটিং দানবকে এই বছরে অনুষ্ঠেয় সিপিএলে দেখা যাবে না।

সেন্ট কিটসে সিক্সটি নামের এই টুর্নামেন্ট শুরু হবে ২৪ আগস্ট। চলবে ২৮ তারিখ পর্যন্ত। একই টুর্নামেন্টের আবার ব্র্যান্ড অ্যাম্বাসেডরও তিনি।

ফরম্যাট পুরনো হলেও নতুন নিয়মের কিছুটা উদাহরণ পাওয়া যাবে গেইলের কথায়, ‘এই বছর সংক্ষিপ্ততম সংস্করণ খেলতে যাচ্ছি। সিক্সটির বর্তমান উদ্ভাবন দেখতে আমি নিজেও মুখিয়ে আছি। দেখতে চাচ্ছি আসলে কীভাবে খেলা হবে। নির্দিষ্ট করে বললে মিস্টরি টিম বল এবং ১২ বলে দুটি ছক্কা মেরে তৃতীয় পাওয়ার প্লের সুবিধার বিষয়টি।’

টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারারও অংশ নেবেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরে তাদের অংশগ্রহণ করার কথা। সিরিজটি শেষ হওয়ার কথা ২১ আগস্ট। আশা করা হচ্ছে কিছু বিদেশি ক্রিকেটারও তাতে যোগ দেবেন।

এক নজরে সিক্সটির নতুনত্ব:

* ১০ উইকেটের বদলে প্রতিটি ব্যাটিং টিমের ৬ উইকেট থাকবে।

* প্রথম ১২ বলে দুটি ছক্কা মারতে পারলে ব্যাটিং টিম তৃতীয় পাওয়ার প্লের সুবিধা আদায় করতে পারবে। অর্থাৎ শুরুতে পাওয়ার প্লে থাকবে ২ ওভার।

* প্রতিটি দলকে টানা ৫ ওভার বল করতে হবে একই প্রান্ত থেকে। সাধারণত প্রতিটি ওভার শেষে বোলিং প্রান্ত বদল হয়ে থাকে।

*নির্ধারিত ৪৫ মিনিটে কোনও দল ১০ ওভার বল করতে ব্যর্থ হলে শাস্তি হিসেবে শেষ ৬ বলে একজন ফিল্ডার অপসারণ করতে হবে।  

*রানের গতি বাড়ানোর ক্ষেত্রে অবদান রাখতে পারবেন সাধারণ দর্শকরাও। তারা অ্যাপ বা ওয়েব সাইটে ভোটের মাধ্যমে ‘মিস্টরি ফ্রি হিটের’ সময় নির্ধারণ করে দিতে পারবেন। এক্ষেত্রে সাধারণ ফ্রি হিটের মতোই ব্যাটার আউট হবেন না।

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম