চোট কাটিয়ে হাসান মাহমুদের দারুণ বোলিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২২, ১৯:৫১আপডেট : ৩০ জুন ২০২২, ১৯:৫২

বাংলা টাইগার্স আর হাই পারফরম্যান্স ইউনিটের ৪ দিনের ম্যাচ গড়িয়েছে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে। কিন্তু বৃষ্টির কারণে শুরুর দিন হতে পেরেছে মাত্র ৫৩ ওভার। এদিন আলো ছড়িয়েছেন চোট কাটিয়ে ফেরা পেসার হাসান মাহমুদ।

প্রথম সেশনটি ভালোমতো হলেও চা-বিরতির ঠিক আগেই শুরু হয় বৃষ্টির উপদ্রব। টানা বৃষ্টিতে ৫৫ মিনিট পর শুরু হয়েছে খেলা। তার পর বেশিক্ষণ চালানো যায়নি। ৩৭ ওভার খেলা বাকি রেখেই দিন শেষ করতে হয়েছে দুই দলকে।

বৃষ্টিতে বন্ধ হওয়ার সময় হাই পারফরম্যান্স ইউনিটের স্কোর ছিল ৬ উইকেটে ১৭৬। অধিনায়ক আকবর আলী ১৪ আর অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী ৩০ রানে ব্যাট করছেন। সর্বোচ্চ ৪৭ রান এসেছে মাহফিজুল ইসলাম রবিনের ব্যাট থেকে। এই তরুণ ১১৩ বলে ৭ বাউন্ডারিতে নিজের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া ৪৭ বলে ২৯ রানের ইনিংস খেলেন আইচ মোল্লা। ৫১ বলে ২১ রান করেছেন শাহদাত হোসেন দিপু।

বাংলা টাইগার্সের সবচেয়ে সফল বোলার ছিলেন পেসার হাসান মাহমুদ। চোট কাটিয়ে ফেরা এই পেসার দারুণ বোলিং করেছেন। ১১ ওভার বল করে ৩ মেইডেনসহ ২৯ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। অফস্পিনার নাইম হাসান পেয়েছেন ২টি। অপর উইকেটটি নিয়েছেন আবু জায়েদ রাহী।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম