টেস্টে ব্রডের ব্যয়বহুল ওভারের বিশ্বরেকর্ড (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০২২, ১৭:৩৬আপডেট : ০২ জুলাই ২০২২, ১৭:৩৮

টেস্টে অনাকাঙ্ক্ষিত এক বিশ্বরেকর্ডে নাম উঠলো স্টুয়ার্ট ব্রডের। ভারতের বিপক্ষে টেস্টের সবচেয়ে ব্যয়বহুল ওভারটি করেছেন তিনি! এজবাস্টনে সিরিজের পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন তার এক ওভারে এসেছে ৩৫ রান! যা টেস্টে ইতিহাসের সর্বোচ্চ।

ব্যয়বহুল ৮৪তম ওভারটির শুরুই হয় চার দিয়ে। তাও আবার নিয়মিত অধিনায়কের বদলে নেতৃত্ব পাওয়া পেসার জসপ্রীত বুমরাহর ব্যাটে। ব্রডের ওভারটি থেকে হঠাৎ ব্যাটার বনে যাওয়া এই পেসার নিজে করেছেন ২৯ রান। ব্রডের দ্বিতীয় বলটি ছিল ওয়াইড। মাথার ওপর দিয়ে যাওয়া বলটি ধরার সুযোগ-ই পাননি কিপার। যা পরে হয়ে যায় বাউন্ডারি। তাতে যোগ হয় ৫ রান। পরের নো বলটিতে ছক্কা মারেন বুমরাহ। পরের স্কোরগুলো দেখুন ৪,৪,৪,৬,১।  

অবশ্য ব্রডের লজ্জার রেকর্ড ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-টোয়েন্টিতেও আছে। ভারতের যুবরাজ সিংয়ের কাছে এক ওভারে ৬ ছক্কা হজম করেছিলেন তিনি। 

টেস্টে এতদিন এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ২৮। প্রথমে এই রেকর্ডের জন্ম দেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা। ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার স্পিনার রবিন পিটারসনের বলে ২৮ রান তুলেছিলেন। একই রেকর্ডে নাম রয়েছে জর্জ বেইলি ও মহারাজের নামটিও। তাদের ক্ষেত্রে বোলার ছিলেন যথাক্রমে জেমস অ্যান্ডারসন ও জো রুট।

ভারতীয় অধিনায়ক বুমরাহর কারণেই ভারতের প্রথম ইনিংসে স্কোর ছাড়িয়েছে ৪০০। ১৬ বলে তার করা ঝড়ো ৩১* রানে শেষ পর্যন্ত ৪১৬ রান করেছে সফরকারী দল। 

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের