বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের টস হতে দেরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২২, ২৩:৩৩আপডেট : ০৩ জুলাই ২০২২, ০২:০১

আবহাওয়ার পূর্বাভাস মোটেও ভালো নয়! সারা রাতের ভারি বৃষ্টিতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়ানোর নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সেটি যে একেবারে কেটে গেছে, তা নয়। তবে আশার কথা হলো, ডোমিনিকার মাঠ খেলার উপযোগী করে তোলার চেষ্টা চলছে। যদিও নির্ধারিত সময় হয়নি টস।

ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ। ডোমিনিকার উইন্ডসর পার্কে টস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ১১টায়। আর খেলা শুরুর সময় ছিল রাত সাড়ে ১১টায়। তবে নির্ধারিত সময়ে কিছুই হয়নি। এখন পর্যন্ত টসই করা যায়নি। বৃষ্টির কারণে বিলম্ব হচ্ছে টস হতে। তবে স্বস্তির বিষয় হলো, এক ঘণ্টা অতিরিক্ত সময় যোগ করা হয়েছে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার মধ্যে খেলা শুরু হলেও কোনও ওভার কাটা যাবে না। 

তবে আশার কথা হলো, মাঠকর্মীরা মাঠ শুকানোর কাজে লেগে পড়েছেন। আউটফিল্ডে যেসব জায়গা নিচু বা পানি জমে আছে, সেখানটা ঠিক করার কাজ চলছে। আরেকটি ইতিবাচক দিক হলো, দুই দলের খেলোয়াড়রা অনুশীলনে নেমেছেন। সোজা কথায় ম্যাচ শুরুর করার সব চেষ্টাই চলছে ডোমিনিকার উইন্ডসর পার্কে।

আম্পায়াররা দুই দফা মাঠ পরিদর্শন করে গেছেন। এরপর দুই আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েট ও প্যাট্রিক গাস্টার্ডকে কথা বলতে দেখা গেছে দুই অধিনায়ক মাহমুদউল্লাহ ও নিকোলাস পুরানের সঙ্গে। পরবর্তীতে দুই আম্পায়ার মাঠ পরিদর্শন করবেন স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট)। 

/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের