বিশ্বরেকর্ড গড়া বুমরাকে অভিনন্দন জানালেন লারা

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০২২, ১৪:০৯আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৪:১২

শুরুতেই অবিশ্বাস্য শোনাবে যখন জানবেন, ব্যাটিং কোনও রেকর্ড বোলারের নামে। অর্থাৎ, পুরোদস্তুর বোলার হয়ে ব্যাটিংয়ে অতুলনীয় কিছু করে ফেলা। জসপ্রিত বুমরা সেটিই করে দেখালেন। এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়েছেন এই পেসার। ভেঙেছেন ব্রায়ান লারার ১৮ বছর আগের রেকর্ড। এমন কীর্তি গড়ার পর ক্যারিবিয়ান কিংবদন্তির অভিনন্দন বার্তাও পেয়েছেন ভারতীয় পেসার।

বুমরা বিশ্বরেকর্ড গড়ার পর লারা টুইটারে লিখেছেন, ‘টেস্টে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙা তরুণ জসপ্রিত বুমরাকে আমার সঙ্গে মিলে সবাই অভিনন্দন জানান।’ এই টুইটের সঙ্গে বুমরার ব্যাটিংয়ে একটি ছবিসহ এক ওভারে সর্বোচ্চ রান করা ব্যাটারদের তালিকাও যুক্ত করেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি।

ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টে টস করতে নেমেই একটা রেকর্ড গড়ে ফেলেন বুমরা। ৩৫ বছর পর কোনও পেসার টস করতে নামেন ভারতের অধিনায়ক হিসেবে। এরপর ব্যাট হাতে এমন কীর্তি গড়লেন, যা আগে কখনও দেখেনি ক্রিকেট বিশ্ব। এতদিন টেস্টে এক ওভারে সর্বোচ্চ ২৮ রান নেওয়ার রেকর্ড ছিল লারার। ২০০৩-০৪ মৌসুমে দক্ষিণ আফ্রিকার স্পিনার রবিন পিটারসেনের এক ওভারে ২৮ রান নিয়েছিলেন এই কিংবদন্তি। এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে স্টুয়ার্ট ব্রডের ওভার থেকে বুমরার ব্যাট থেকে আসে ২৯ রান।

ভারতীয় পেসার ব্যাট হাতে যেমন বিশ্বরেকর্ড গড়েছেন, তেমনি বোলার ব্রডও গড়েছেন বিশ্বরেকর্ড। ইংলিশ পেসারের বলে বুমরার ব্যাট থেকে এসেছে ২৯ রান। তবে ওই ওভারে ওয়াইডসহ ৫ রান ও একটি ‘নো’ দেওয়ায় সব মিলিয়ে ব্রড খরচ করেন ৩৫ রান। টেস্ট ক্রিকেটে এক ওভারে এত রান দেওয়ার উদাহরণ আর নেই। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই ব্রডের বলেই ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ওভারে ৬ ছক্কা হাঁকিয়ে ৩৬ রান নিয়েছিলেন যুবরাজ সিং।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম