আইসিসিতে শেষ হচ্ছে তিন মোড়লের আধিপত্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩৫আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪৩

আইসিসিতে খর্ব হচ্ছে ক্রিকেট বিশ্বের তিন মোড়ল খ্যাত ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার আধিপত্য। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে এই তিনটি দেশের আধিপত্য শেষ করতে সংস্থাটির গঠনতন্ত্র ও প্রশাসনিক ক্ষমতায় ব্যাপক পরিবর্তন আসছে। গতকাল বুধবার দুবাইয়ে আইসিসির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  আইসিসিতে শেষ হচ্ছে তিন মোড়লের আধিপত্য
সংশোধনী গঠনতন্ত্র অনুযায়ী, ২০১৬ সালের জুন মাস থেকে গোপন ব্যালট পেপারের মাধ্যমে আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৪ সালে আইসিসির সাবেক চেয়ারম্যান শ্রীনিবাসনের আমলে আইসিসির গঠনতন্ত্রে যেসব সংশোধনী আনা হয়েছিল তাতে তিন মোড়লের আধিপত্য বিস্তারের বিস্তর সুযোগ ছিল। কিন্তু বর্তমানে আইসিসির প্রশাসনে সুশাসন ও সদস্যদের স্বার্থ সংরক্ষণকে সর্বপ্রকার বিতর্কের উর্দ্ধে রাখার জন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

সংশোধনীতে বলা হয়েছে, আইসিসির স্বতন্ত্র অডিট কমিটির চেয়ারম্যানের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত চেয়ারম্যানের মেয়াদ হবে দুই বছর। কোনও চেয়ারম্যান তিনবারের অধিক মেয়াদে পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি কোনও সদস্য দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে সংশ্লিষ্টতা রাখতে পারবেন না।
এছাড়া চেয়ারম্যানে পদে নির্বাচন করতে হলে সে ব্যক্তিকে অবশ্যই বর্তমান বা সাবেক আইসিসির নির্বাহী পরিষদের সদস্য বা ডিরেক্টর হতে হবে। এছাড়া প্রার্থীকে দুজন পূর্ণ সদস্যর সমর্থন জোগাড় করতে হবে।
আইসিসির নির্বাহী কমিটি এবং ফিন্যান্স ও কমার্শিয়াল অবকাঠামোতেও পরিবর্তন আসছে। এই দুটি কমিটিতে আগের নিয়মানুয়ায়ী ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের স্থায়ী সদস্য পদ ছিল। কিন্তু সংশোধিত নিয়মানুয়ায়ী ২০১৬ সালের জুন মাস থেকে এই তিন ক্রিকেট শক্তির স্থায়ী পদ বিলুপ্ত হবে। এই পরিবর্তনটি আনা হয়েছে যাতে আইসিসির যে কোনও পরিচালক নিজ যোগ্যতা দক্ষতা ও অভিজ্ঞতার প্রমাণ রেখে কম‌িটিতে স্থান করে নিতে পারেন। এছাড়া কমিটিগুলোতে যাতে আইসিসির প্রত্যেক সদস্য ও সহযোগী সদস্যদের সমান সুযোগ থাকে সে জন্য এই সংশোধনী আনা হচ্ছে।

আইসিসির বর্তমান চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের নেতৃত্ব পাচ সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। এপ্রিল মাসে একটি সভার মাধ্যমে তারা সংশোধনী সংক্রান্ত কার্যক্রম এগিয়ে নিতে পারেন। বিশ্বব্যাপি ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে এখন থেকে আইসিসি নির্বাহী কমিটির বাৎসরিক চারটি সভার তিনটি দুবাইয়ের বাইরে বিভিন্ন দেশে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে ক্রিকেট সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আইসিসির সক্রিয় যোগাযোগ প্রতিষ্ঠিত হবে বলে মনে করছে সংস্থাটি।

শশাঙ্ক মনোহর বলেন, আমরা বেশ কার্যকর ও গুরুত্বপূর্ণ একটি সভা করেছি। আইসিসিতে স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় এসব সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আইসিসির সব সদস্যই সমান। কেউ কারও চেয়ে বড় নয়।

/এমআর/আরএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক