দুবাই পৌঁছালেন সাকিব-তামিম-মুশফিক

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:২৪আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:২৪

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য দুবাইয়ে পৌঁছে গেছেন তিন টাইগার তারকা সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। 

দুবাই পৌঁছালেন সাকিব-তামিম-মুশফিক বৃহস্পতিবার সকালে দুবাইয়ের পথে রওনা হন। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টার দিকে মুশফিক তার ভেরিফাইড ফেসবুকে পেজে জানিয়েছেন ভালোভাবেই পৌঁছেছেন তারা। অফিসিয়াল পেজে তিনি লেখেন, 'আলহামদুলিল্লাহ, দুবাই পৌঁছে গেছি'। 

এই তিনজন ছাড়া পিএসএলে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে অবশ্য মুস্তাফিজের মিলিয়ন ডলারের এই টুর্নামেন্টে অংশ নেওয়া হচ্ছে না। 

বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পিএসএলের উদ্বোধনী ম্যাচ। তবে সাকিব, মুশফিক ও তামিমের পিএসএল অভিযান শুরু হবে একদিন পর। শুক্রবার সাকিব-মুশফিকের করাচি কিংসের মুখোমুখি হবে লাহোর কালান্দার্স। একই দিনে অন্য ম্যাচে মুখোমুখি হবে তামিম ইকবালের পেশোয়ার জালমি এবং ইসলামাবাদ ইউনাইটেড।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম