ভারতের অধিনায়ক এবার ধাওয়ান

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২২, ২০:৪৩আপডেট : ০৬ জুলাই ২০২২, ২১:২৬

অধিনায়কের ঢল নেমেছে ভারতীয় দলে! তা নয়তো কী। প্রত্যেক সিরিজেই নতুন অধিনায়ক! ভারতের তিন সংস্করণের ক্রিকেটে অধিনায়ক রোহিত শর্মা। তবে এই ওপেনার নেতৃত্ব দেওয়ার সুযোগই তো পাচ্ছেন না। কখন চোট, কখনও অসুস্থতা কিংবা বিশ্রামে থাকছেন দলের বাইরে। যে কারণে নতুন কারও ওপর চাপছে অধিনায়কের দায়িত্ব। সামনের ওয়েস্ট ইন্ডিজ সফরে যেমন ভারতের ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান।

ভারতীয় দলের পরবর্তী মিশন ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ। এই মিশনে রোহিত আছেন। তবে পরের ওয়েস্ট ইন্ডিজ সফরে এই ওপেনারের সঙ্গে নেই দলের মূল খেলোয়াড়ের অনেকেই। বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরা, ঋষভ পান্ত ও মোহাম্মদ সামিকে। অন্যদিকে চোটের কারণে নেই লোকেশ রাহুল। তাদের বাইরে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ফলে দলে ব্যাপক রদবদল। প্রায় দুই বছর পর ওয়ানডেতে ফিরেছেন শুবমান গিল। অন্যদিকে এক বছর পর ৫০ ওভারের দলে জায়গা হয়েছে সঞ্জু স্যামসনের। তিনি ছাড়াও উইকেটকিপার হিসেবে আছেন ইশান কিশান। ইংল্যান্ড সফরের পূর্ণশক্তির দলে থাকা আর্শদীপ সিং জায়গা ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরেও। পেস আক্রমণে তার সঙ্গী প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ ও শার্দূল ঠাকুর। আর স্পিন আক্রমণে রবীন্দ্র জাদেজার সঙ্গে আছেন যুজবেন্দ্র চাহাল ও অক্ষর প্যাটেল।

ইংল্যান্ডে সাদা বলের সিরিজে বাদ পড়া রুতুরাজ গায়কোয়াড়, আভেশ খান ও দীপক হুডা রয়েছেন ক্যারিবিয়ান সফরের স্কোয়াডে। যেখানে রুতুরাজ ও আভেশ খানের এখনও অভিষেক হয়নি ৫০ ওভারের ক্রিকেটে।

২২ জুলাই ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর। তিন ওয়ানডে শেষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলবে দল দুটি।

ভারতের ওয়ানডে স্কোয়াড: শিখর ধাওয়ান (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুবমান গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আভেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম