শুরুতে একজন শেষে আরেকজন, মাঝে ক্যামিও- মাহমুদউল্লাহর রান তোলার ফর্মুলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২২, ১৩:৩১আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৩:৩৯

টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ দল। বিশেষ করে, ব্যাটারদের ব্যর্থতার কারণে বড় দলগুলোর বিপক্ষে এই ফরম্যাটে সুবিধা করতে পারছে না লাল-সবুজ জার্সিধারীরা। আজ (বৃহস্পতিবার) গায়নাতে তৃতীয় টি-টোয়েন্টির আগে স্কোরবোর্ডে ধারাবাহিক রান তোলার ফর্মুলা জানালেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

টি-টোয়েন্টিতে বোলারদের থেকে ব্যাটারদের দায়িত্বটাই বেশি। সেটা ঠিকঠাক করার সমাধান একটাই- ধারাবাহিকভাবে স্কোরবোর্ডে ১৬০-১৭০ রান তোলা। এটি সমাধানের পথ পেয়েছেন মাহমুদউল্লাহ। সাফল্যের খোঁজ পেতে বাংলাদেশ অধিনায়ক জানালেন, ইনিংসের শুরুতে ব্যাটারদের ছোট ক্যামিও ইনিংস খেলতে হবে। সেটি ধারাবাহিকভাবে টেনে নিতে হবে অন্য একজনকে। ইনিংসের শেষ দিকে খেলতে হবে আরও একটি টর্নেডো ইনিংস। তাতেই লড়াই করার মতো স্কোর হবে।

গায়ানার শেষ টি-টোয়েন্টির আগে মাহমুদউল্লাহ বলেছেন, ‘অনেক সময় ওপেনাররা ভালো শুরুর পরও মিডল অর্ডার সেটা টেনে নিয়ে যেতে নাও পারে। তারপরও কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। আগের ম্যাচে সাকিব যে রকম একটা ইনিংস খেললো, আমরা ১৬০-এর কাছাকাছি চলে গিয়েছিলাম। এরকম একজনকে করতে হবে। সঙ্গে কয়েকজনকে ১৫, ২০, ৩০ রানের ক্যামিও ইনিংস খেলতে হবে। সেটা শুরুতে একজনকে খেলতে হবে এবং শেষে আরেকজনকে। তাহলে হয়তো আমরা ধারাবাহিকভাবে ১৬০-১৭০ করতে পারবো।’

কুড়ি ওভারে ব্যাটাররা ব্যর্থ হলেও বোলাররা একেবারেই খারাপ করছেন না। মাহমুদউল্লাহ বোলারদের ওপর আস্থা রাখছেন। তার মতে, স্কোরবোর্ডে ১৬০-১৭০ রান তুলতে পারলে ম্যাচ জেতা সম্ভব, ‘আমাদের বিশ্বাস ব্যাটাররা যদি ধারাবাহিকভাবে ১৬০-১৭০ রান করতে পারে, বোলাররা সেটা ডিফেন্ড করতে পারবে। হয়তো আগের ম্যাচে পেস বোলাররা ভালো করতে পারেনি। কিন্তু অনেক ম্যাচেই কিন্তু বোলাররা প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখতে পেরেছে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম