দ্বীপ দেশে তামিম-মাহমুদউল্লাহদের অন্যরকম ঈদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২২, ১৯:৪৪আপডেট : ০৯ জুলাই ২০২২, ২১:১৬

ক্রিকেট ব্যস্ততায় অনেক সময় জাতীয় দলের ক্রিকেটারদের পরিবার ছাড়া ঈদ কাটাতে হয়। এবারও যেমন দেশের বাইরে পরিবারকে ছাড়া ঈদ উদযাপন করতে হচ্ছে তামিম-মাহমুদউল্লাহদের। এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সুদূর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পরিবার ছাড়া নিজেদের মধ্যেই পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন ক্রিকেটাররা।

আজ (শনিবার) সৌদি আরবে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ পালিত হবে আগামীকাল (রবিবার)। সৌদি আরবের মতো দক্ষিণ আমেরিকা তথা ওয়েস্ট ইন্ডিজেও আজ পালিত হচ্ছে ঈদুল আজহা। ওয়ানডে সিরিজ খেলতে এখন ক্যারিবিয়ান অঞ্চলের গায়ানায় রয়েছে বাংলাদেশ দল। সেখান থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ, পেসার শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানরা।

দ্বীপ দেশে তামিম-মাহমুদউল্লাহদের অন্যরকম ঈদ মাহমুদউল্লাহ ঈদের শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালোভাবে ঈদের সময় কাটান, নিজের পরিবারের সাথে এবং ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিন।’

অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ আমাদের আত্মত্যাগ কবুল করুন।’

সতীর্থদের সঙ্গে তোলা সেলফি পোস্ট করে ডানহাতি পেসার এবাদত হোসেন লিখেছেন, ‘মুসলিম উম্মাহকে ঈদ মোবারক।’

শরিফুল একটি গ্রুপ ছবি আপলোড করে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ঈদ মোবারক। সবাই পরিবার নিয়ে সুস্থ থেকে ঈদ পালন করুন, এটাই আমার চাওয়া। ধন্যবাদ।’

দ্বীপ দেশে তামিম-মাহমুদউল্লাহদের অন্যরকম ঈদ মোস্তাফিজ লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। সবাই ফ্যামিলি নিয়ে ঈদ করুন, এই আশা করি।’

ওয়েস্ট ইন্ডিজে থাকা জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতহার আলি খান নিজের ফেসবুকে লিখেছেন, ‘ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ! বাংলাদেশ দলের সঙ্গে ঈদের নামাজ আদায় করলাম।’

/আরআই/কেআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম