‘নকল আইপিএল’ করে হাতিয়ে নিলো ৩ লাখ রুপি!

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২২, ১৩:৫৯আপডেট : ১২ জুলাই ২০২২, ১৪:০৫

প্রায় হুবহু আইপিএলের মতোই চললো একটি টুর্নামেন্ট। যার মূল উদ্দেশ্য ছিল রাশিয়ান জুয়াড়িদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া। ‘নকল আইপিএল’ করা এই চক্রকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ।

পুলিশের কাছে ধরা পড়ার আগে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলেছে এই ‘নকল আইপিএল’। মে মাসে আইপিএল শেষ হওয়ার তিন সপ্তাহ পর নকল টুর্নামেন্টটি শুরু হয়েছিল। পুলিশ জানিয়েছে, গুজরাটের একটি দূরবর্তী খামারে চলে এই নকল আয়োজন।

খামারের শ্রমিক- বেকার যুবকদের আইপিএল দলগুলোর হুবহু জার্সি পরিয়ে এই নাটকে অংশ নিতে বলা হয়। ব্যবহার করা হয় ক্রিকেট পিচ, বাউন্ডারি লাইনসহ হ্যালোজেন ল্যাম্প।

পুলিশ কর্মকর্তা ভবেশ রাঠোর বলেছেন, ‘ওরা মাঠে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা ব্যবহার করেছিল। পাশাপাশি লাইভ স্ট্রিমের জন্য কম্পিউটারের মাধ্যমে ব্যবহার করে নানা গ্রাফিকস।’

ওই পুলিশ আরও জানান, এসব কাজের জন্য বেকার যুবক ও শ্রমিকদের প্রতিটি ম্যাচের জন্য দেওয়া হত ৪০০ রুপি। আর ম্যাচগুলোও সম্প্রচার করা হতো ইউটিউবের মাধ্যমে। যে চ্যানেলটির নাম ছিল আইপিএল।

পুলিশ জানিয়েছে, ওরা কাজ করতো রাশিয়া ভিত্তিক একজন মাস্টার মাইন্ডের দেওয়া নির্দেশনা অনুসারে।

ওই সময় ইন্টারনেট থেকে ডাউনলোড করা মাঠের দর্শকদের উচ্চশব্দ ব্যবহার করা হতো ধোঁকা দেওয়ার জন্য। আর কৌশলে দেখানো হতো শুধু খেলোয়াড়দের ক্লোজ আপ। আয়োজনে ছিল হুবহু আইপিএল ধারাভাষ্যকারদের কণ্ঠ নকল করার লোকও। এই প্রতারকদের ফাঁদেই পা দেন রাশিয়ান জুয়াড়িরা। ওই প্রতারকরা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তাদের এই কাজটি পরিচালনা করেছেন। এসব তথ্য আবার মাঠে দাঁড়ানো নকল আম্পায়াররা পেয়ে যেতেন ওয়াকিটকির মাধ্যমে। তখন ওই আম্পায়াররা চার, ছয় বা উইকেটের জন্য বোলার বা ব্যাটারকে ইশারায় সেটি জানিয়ে দিতেন। 

ভবেশ রাঠোর জানিয়েছেন, ওই চক্রটি নকল আইপিএল করে প্রথম কিস্তিতে ৩ লাখ রুপির বেশি হাতিয়ে নিতে সক্ষম হয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম