শ্রীলঙ্কার জয়ের পর জমে উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২২, ১৫:২৯আপডেট : ১২ জুলাই ২০২২, ১৫:২৯

গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট জয়ের পর জমে উঠেছে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। শীর্ষস্থান হারিয়েছে অস্ট্রেলিয়া। জয়-পরাজয়ের শতাংশের হিসেবে চূড়ায় এখন দক্ষিণ আফ্রিকা। অজিরা নেমে গেছে দুইয়ে।

পয়েন্ট টেবিলের এই বড় পরিবর্তন সম্ভব হয়েছে লঙ্কানদের জয়ের কারণে। দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩৯ রানে হারিয়েছে স্বাগতিক দল। প্রথম ম্যাচ অজিরা ১০ উইকেটে জেতায় সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। আর দ্বিতীয় টেস্ট জেতায় টেবিলে ৩ প্রতিদ্বন্দ্বীকে টপকেছে লঙ্কান দল। চলে এসেছে তৃতীয় স্থানেও। রেকর্ডময় জয়ে আগামী বছর অনুষ্ঠেয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তাদের। দ্বিতীয় টেস্ট জয়ে শ্রীলঙ্কা টপকেছে পাকিস্তান, ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে।

করোনায় প্রথম সারির কিছু ক্রিকেটার না থাকার পরেও দাপুটে জয় পেতে লঙ্কানদের সমস্যা হয়নি। যে জয়ে বড় অবদান দিনেশ চান্ডিমাল ও অভিষেক হওয়া প্রবাথ জয়াসুরিয়ার। চান্ডিমাল দেখা পেয়েছেন প্রথম ডাবল সেঞ্চুরির (২০৬*)। যা আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে লঙ্কান কোনও ব্যাটারের সর্বোচ্চ ইনিংসও। পরে বল হাতে ঘূর্ণিজাদু দেখান বামহাতি স্পিনার প্রবাথ। দুই ইনিংসে নেন মোট ১২ উইকেট। টেস্ট অভিষেকে বাঁহাতি স্পিনারদের মধ্যে যা আবার সর্বোচ্চ।

এখন জয়-পরাজয় মিলিয়ে দিমুথ করুনারত্নের দলের অর্জন ৫৪.১৭ শতাংশ পয়েন্ট। তারা অবস্থান করছে তিনে। শীর্ষে চলে যাওয়া দক্ষিণ আফ্রিকার আছে ৭১.৪৩ শতাংশ পয়েন্ট, দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার ৭০। চার, পাঁচ ও ছয়ে যথাক্রমে থাকা পাকিস্তান, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের অর্জন ৫২.৩৮, ৫২.০৮ ও ৫০ শতাংশ। সবার নিচে থাকা বাংলাদেশের রয়েছে ১৩.৩৩ শতাংশ পয়েন্ট। 

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম