নিজেকে অযোগ্য মনে হলে নেতৃত্ব ছাড়বেন তামিম 

  বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২২, ১৬:০৩আপডেট : ১৪ জুলাই ২০২২, ১৬:০৩

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে সবার ওপরে আছে মাশরাফি বিন মুর্তজার নাম। তার নেতৃত্বে ৮৮ ম্যাচ খেলে বাংলাদেশ জয় পেয়েছে ৫০টি। জয়ের শতকরা হার তাতে ৫৮.১৩ ভাগ। অন্যদিকে ২৩ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে তামিমের জয় ১৪টি। শতকরা হিসেবে যা মাশরাফির চেয়েও বেশি। ৬০.৮৬ শতাংশ জয় নিয়ে মাশরাফিকেও ছাড়িয়ে গেছেন তামিম। অথচ এমন অবস্থানে থেকেও নিজেকে নিয়ে উচ্চ ধারণা পোষণ করছেন না। বরং জানালেন এখনো শিখছেন। পাশাপাশি ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ নিশ্চিত হওয়ার দিনে জানিয়েছেন, নিজেকে যোগ্য মনে না করলে স্বেচ্ছায় নেতৃত্বও ছেড়ে দেবেন তিনি।

বুধবার অধিনায়ক হিসেবে টানা ৬টি সিরিজ জিতেছেন তামিম। সবমিলিয়ে তার অধীনে শেষ ৭ ওয়ানডে সিরিজের ৬টাই জিতেছে লাল-সবুজ দল। মাশরাফির পর ৫০ ওভারের ক্রিকেটে তামিমের ক্ষুরধার নেতৃত্বেই বাংলাদেশ দলের এগিয়ে চলা। তারপরও অধিনায়ক তামিম জানালেন, ‘আমি বলবো (অধিনায়ক হিসেবে) এখনও শিখছি। অনেক কিছু শিখছি। আমি অবশ্যই আত্মবিশ্বাসী, না হলে তো এই কাজে থাকতাম না।’

এ সময় নিজেকে যোগ্য মনে না হলে স্বেচ্ছায় নেতৃত্ব ছাড়ার ঘোষণাও দেন তিনি, ‘আমি সবসময় একটা কথা বলি, যখন মনে হবে আমি যোগ্য ব্যক্তি নই কিংবা সৎভাবে কাজটা করতে পারছি না, তখন আমি হাত তুলে আমার জায়গা ছেড়ে দেবো। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সব ভালো। পরবর্তীতে দেখা যাক কী হয়।’

টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজ জয়ে ক্রিকেটারদের বাধভাঙা উৎসবে মাততে দেখা গেছে। সিরিজ জয়ের উদযাপন নিয়ে তামিমের প্রতিক্রিয়া, ‘আপনি যার সঙ্গেই জেতেন না কেন- ইংল্যান্ড বলেন, নিউজিল্যান্ড কিংবা জিম্বাবুয়ে বলেন, হয়তো বা র‍্যাঙ্কিয়ে ওপর-নিচে থাকে। আমাদের কিন্তু অনেক কষ্ট করা লাগে। যে সেঞ্চুরি করে বা যে পাঁচ উইকেট পায় তারও কষ্ট করা লাগে। আমার কাছে মনে হয়, প্রত্যেকটা জয়ই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।’

দেশসেরা ওপেনার মনে করেন সব দলের বিপক্ষে জয়ের উদযাপন একই হওয়া উচিত, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জিতলে আমাদের যেভাবে উদযাপন করা উচিত, ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ের সঙ্গে বা অন্য কোনও টিমের সঙ্গে জিতলেও একইভাবে উদযাপন করা উচিত। আন্তর্জাতিক ক্রিকেটটাই এমন যে আপনাকে জয় কেউ উপহার দিবে না। জয়ের জন্য যুদ্ধ করতে হবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম