এশিয়া কাপ আয়োজন প্রসঙ্গে যা বললেন পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২২, ১৮:৪৩আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৮:৪৩

অস্ট্রেলিয়া ক্রিকেট দল খেলে গেছে। এখন পাকিস্তান ক্রিকেট দল খেলছে শ্রীলঙ্কায়। কিন্তু তা সত্ত্বেও শ্রীলঙ্কার তুমুল রাজনৈতিক অস্থিরতার জেরে সে দেশে আসন্ন এশিয়া কাপ ক্রিকেট হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশের নাম আসছে। যদিও বিসিবি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, বাংলাদেশের হোস্ট হওয়ার সম্ভাবনা একদমই নেই।

শ্রীলঙ্কার রাজনৈতিক সংকট চরমে দাঁড়িয়েছে। বিক্ষোভকারীদের প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে রাষ্ট্রপতির বাসভবনে। এমনকি প্রধানমন্ত্রীর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। বিক্ষোভে রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে পদত্যাগও করতে বাধ্য হয়েছেন। এমন অবস্থায় এশিয়া কাপের মতো বড় একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা বেশ কঠিন হবে লঙ্কানদের বিপক্ষে। তবে শ্রীলঙ্কা আয়োজন করতে না পারলে টুর্নামেন্টটি চলে যেতে পারে আরব আমিরাতে।

শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব মোহন ডি সিলভার কথাতে তেমনই ইঙ্গিত। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ডি সিলভা প্রায় নিশ্চিত করেই বলে দিয়েছেন আরব আমিরাতে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা বেশি, ‘সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা খুব বেশি।’

গত কিছুদিন বাংলাদেশের হোস্ট হওয়া নিয়ে যে আলোচনা চলছিল, সেখানেও জল ঢেলে দিয়েছেন বোর্ড সভাপতি, ‘এশিয়া কাপ? আমরা করতে চাইলে যে পারবো না, তা কিন্তু নয়। যেহেতু শ্রীলঙ্কা হোস্ট, তাদেরই সিদ্ধান্ত। তবে এশিয়া কাপ বাংলাদেশে আসার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।’

আগামী ২৭ অগাস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ। মূল পর্বে সরাসরি খেলবে পাঁচ টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাছাই পর্ব থেকে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও আমিরাত থেকে একটি দল মূল পর্বে জায়গা করে নেবে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি