সিরিজ জয়ের ছাপ র‌্যাঙ্কিংয়েও রাখতে পারলো ভারত

স্পোর্টস ডেস্ক 
১৮ জুলাই ২০২২, ১৩:৫৬আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৪:০১

ঋষভ পান্তের সেঞ্চুরি ও হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড নৈপুণ্যই যথেষ্ট ছিল ভারতের জন্য। তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারানো দল এর ছাপ রাখতে পেরেছে ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতায় রেটিং বাড়ানোর সঙ্গে তৃতীয় স্থানকে করেছে আরও সুসংহত।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে জেতার পরেই পাকিস্তানকে পেছনে ফেলে তিনে চলে আসে রোহিত শর্মার দল। তখন রেটিং ছিল ১০৮। সিরিজ জেতায় এখন তাদের রেটিং ১০৯। চারে থাকা পাকিস্তানের রেটিং ১০৬।  

কয়েক সপ্তাহের মধ্যে এই পরিস্থিতিও দ্রুত পরিবর্তন হয়ে যেতে পারে। পাকিস্তানের চেয়ে ৭ রেটিং পয়েন্ট কম ছয়ে থাকা দক্ষিণ আফ্রিকার। ফলে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের সবগুলো জিতলে প্রোটিয়াদেরও সর্বোচ্চ চারে ওঠার সুযোগ থাকছে।  

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১২৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। ৭ রেটিং পয়েন্ট কম নিয়ে দুইয়ে রয়েছে ইংল্যান্ড।

সিরিজের তৃতীয় ওয়ানডেতে জেসন রয়ের ৪১ ও জস বাটলারের ৬০ রানের সুবাদে ৪৫.৫ ওভারে ২৫৯ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। জবাবে সফরকারী ভারত ৭২ রানে ৪ উইকেট হারিয়েও ম্যাচ জেতে ঋষভ পান্তের ১২৫ ও পান্ডিয়ার ৫৫ বলে ৭১ রানের ঝড়ো ইনিংসে। ৫ উইকেট হারানো ভারত জয়ের বন্দরে নোঙর ফেলে ৪২.১ ওভারে। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম