জিম্বাবুয়ে সফরে ইয়াসির-সাইফউদ্দিনকে নিয়ে সংশয়

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২২, ১১:৫৬আপডেট : ১৯ জুলাই ২০২২, ১২:০১

পিঠের চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি ইয়াসির আলী। ফলে আসন্ন জিম্বাবুয়ে সফরেও মিডল অর্ডার ব্যাটারের খেলা নিয়ে সংশয় রয়েছে। নির্বাচক হাবিবুল বাশার আসন্ন সফরে তার খেলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিলেও প্রধান চিকিৎসক আরেকটু দেখে নেওয়ার কথা বলেছেন।

ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে চোট পান ইয়াসির। তার পর পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন। হাবিবুল বাশার ক্রিকবাজকে ইয়াসির প্রসঙ্গে বলেছেন, ‘জিম্বাবুয়ে সফরে ইয়াসির হয়তো ফিরতে পারবে না। তবে আমরা তাকে এশিয়া কাপে পাওয়ার অপেক্ষায় আছি।’

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী অবশ্য পুনর্বাসনে ইয়াসিরের সর্বশেষ অগ্রগতি দেখে নেওয়ার কথা বলেছেন, ‘দেখা যাক পুনর্বাসন প্রক্রিয়ায় তার উন্নতি কেমন হয়। তার পর একটা সিদ্ধান্ত নেওয়া যাবে।’

বাংলাদেশ জিম্বাবুয়ে সফর করবে ২৭ জুলাই। স্বাগতিকদের সঙ্গে সেখানে তিনটি ওয়ানডে ও সম সংখ্যক টি-টোয়েন্টি খেলবে।

অপর দিকে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন বলেছেন, জিম্বাবুয়ে সফরে খেলার সম্ভাবনা দেখছেন না তিনি। তবে এশিয়া কাপে ফেরার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন।

পিঠের চোটে গত বছরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি সাইফউদ্দিনের। তবে ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন। ৫০ ওভারের ক্লাব টুর্নামেন্টে ২২ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ২২০ রানও।

নিজের সর্বশেষ অবস্থা নিয়ে সাইফউদ্দিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘সব কিছু পরিকল্পনামাফিক হলে শারীরিক অবস্থা সম্পর্কে জানতে ভারত যাবো। জিম্বাবুয়ে সফরে মনে হচ্ছে আমার ফেরার সম্ভাবনা নেই। তবে নির্বাচকরা আমাকে ডেকেছিলেন। তারা বলেছেন এশিয়া কাপ মাথায় রেখে তারা পরিকল্পনা করছেন।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম