জিম্বাবুয়ে সফরের সূচি জানালো বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২২, ২০:১৯আপডেট : ১৯ জুলাই ২০২২, ২০:১৯

ওয়েস্ট ইন্ডিজ থেকে এখনও দেশে ফিরেনি বাংলাদেশ দল। ২০ ও ২১ জুলাই দুই ভাগে দেশে ফেরার এক সপ্তাহের মধ্যে ব্যস্ত হয়ে যেতে হবে ক্রিকেটারদের। আগামী ২৭ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জিম্বাবুয়ে সফরের সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। ৩০ জুলাই প্রথম টি-টোয়েন্টি। পরদিনই দ্বিতীয় ম‌্যাচ খেলবে দুই দল। একদিন বিরতির পর ২ আগস্ট তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে। কুড়ি ওভারের সিরিজ শেষে ৫, ৭ ও ১০ আগস্ট হবে তিনটি ওয়ানডে। এবারের সফরের সব ম‌্যাচই হবে হারারেতে।

বাংলাদেশ-জিম্বাবুয়ের ৫০ ওভারের সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ নয়। দ্বিপাক্ষিক সিরিজ হিসেবেই মাঠে নামবে দুই দল। বাংলাদেশ দল ২০২১ সালে সর্বশেষ জিম্বাবুয়ে সফর করেছিল। সেবার টেস্ট ও ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জেতে ২-১ ব‌্যবধানে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম