জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ এপ্রিল ২০২৪, ১৬:৫৯আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৬:৫৯

জিম্বাবুয়ে সিরিজের আগে চট্টগ্রামে তিনদিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। এই ক্যাম্পের জন্য ১৭ জনের স্কোয়াড বেছে নিয়েছে জাতীয় নির্বাচক প্যানেল। এই ক্যাম্পে দীর্ঘদিন পর সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

চট্টগ্রামে আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল হবে এই প্রস্তুতি ক্যাম্প। ক্যাম্পে রাখা হয়নি পেসার মোস্তাফিজুর রহমান এবং সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মোস্তাফিজকে ১ মে পর্যন্ত ছুটি দিয়েছে বিসিবি। দেশে ফিরে বিশ্রাম নেওয়ার কথা বাঁহাতি পেসারের।

প্রস্তুতি ক্যাম্পে দীর্ঘদিন পর কেবল সাইফউদ্দিনকেই ডাকা হয়নি। ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেনও। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এই পাঁচ জনের কেউই ছিলেন না। তবে জাতীয় দলে তারা কেউ নতুন নন। তানজিদ হাসান বাদে প্রত্যেকেরই এই ফরম্যাটে জাতীয় দলের হয়ে অভিষেক হয়ে গেছে। 

প্রস্তুতি ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা:

নাজমুল হোসেন, লিটন দাস, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান, পারভেজ হোসেন, তানভির ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন ও সৌম্য সরকার।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁইছুঁই
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁইছুঁই
সিসি ক্যামেরার ভিডিও ফাঁস ঠেকাতে যা করবেন
সিসি ক্যামেরার ভিডিও ফাঁস ঠেকাতে যা করবেন
বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর
বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী