জাকিরকে প্রশংসায় ভাসালেন মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫৫

উইকেট কিপার ব্যাটসম্যান জাকির হাসান (৭৫) ও অলরাউন্ডার মিরাজুল ইসলাম শান্ত (৫৫) মিলে পঞ্চম উইকেটে ১১৭ রানের জুটি গড়েছেন। তাদের এই জুটিতে ভর করেই মূলত নেপালের বিপক্ষে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ। জাকির হোসেন
বেশ কিছুদিন থেকে রান পাচ্ছিলেন না জাকির হাসান। তবে এমন বড় ম্যাচে বিপদের সময় তিনি রানে ফেরায় স্বস্তি জুনিয়র টাইগারদের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কণ্ঠে। জাকির হাসানের এমন প্রত্যাবর্তন ইনিংসে দেখে সন্তুষ্টি ঝরছে মিরাজের কণ্ঠে। একই সঙ্গে সতীর্থকে প্রশাংসায়ও ভাসালেন তিনি। 

শুক্রবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘জাকির অবিশ্বাস্য খেলেছে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে অনেকদিন পর ও (জাকির) রানে ফিরেছে। ফিরেই দারুণ একটি ইনিংস খেলেছে। ওই মুহূর্তে দলের জন্য এমন একটি ইনিংস খুব প্রয়োজন ছিলো।’ তিনি আরও যোগ করেন, ‘আমি যখন উইকেটে যাই, ওই সময় দল বেশ চাপে ছিলো। জাকিরই আমাকে বলেছিল যে, আমরা শুধু সিঙ্গেল খেলব, স্ট্রাইক রোটেট করব। চার-ছয়ের জন্য যাব না। ওর কথা খুব কাজে লেগেছে।’ 

নিজেদের পরিকল্পনা প্রসঙ্গে মিরাজ বলেন , ‘আসলে আমরা কখনও চাপ নিইনি। উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিলো। শুরুতে আমাদের উইকেট পড়ে যাওয়ায় একটু সমস্যা হয়েছে। কিন্তু আমি আর জাকির সেট হওয়ার পর কিন্তু ভালো ব্যাট করেছি। সমস্যা হয়নি।' 

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম