ডি ককও মনে করেন, তিন ফরম্যাট আসলে কঠিন

স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০২২, ১২:০১আপডেট : ২৫ জুলাই ২০২২, ১২:০১

বেন স্টোকসের ওয়ানডে ছাড়ার পর থেকে আলোচনায় ঠাসা আন্তর্জাতিক সূচি। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার চলমান ওয়ানডে সিরিজেও সেটি চলমান থাকলো।

রবিবার শেষ ওয়ানডে বৃষ্টিতে ভেসে যাওয়ায় সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। বৃষ্টি নামার আগে অবশ্য ২৭.৪ ওভার ম্যাচ মাঠে গড়াতে পেরেছে। দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করে ২ উইকেটে করতে পারে ১৫৯ রান। দুর্দান্ত শুরুর পেছনে ছিলেন ওপেনার কুইন্টন ডি কক। ৭৬ বলে ঝড়ো গতিতে খেলে ৯২ রানে অপরাজিত ছিলেন। সঙ্গে ছিলেন এইডেন মারক্রাম (২৪)। 

ম্যাচের পর কুইন্টন ডি ককের কাছেও এলো ঠাসা সূচির প্রসঙ্গ। সংবাদমাধ্যমের কাছে তিনি অস্বীকার করেননি যে, ব্যস্ত সূচি প্রভাব ফেলতে শুরু করেছে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যে, ‘খেলোয়াড়দের জন্য সব কিছু কঠিন হতে শুরু করেছে। তিন ফরম্যাটে আসলেই অনেক বেশি। এখন মনে হচ্ছে ক্যালেন্ডারে আরও ম্যাচ যোগ হতে যাচ্ছে।’

ব্যস্তি সূচির কথা ভেবেই টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেছেন ডি কক। সাদা পোশাকে যার স্থায়ীত্ব ছিল মাত্র ৫৪ টেস্ট। আশা করেছিলেন, প্রথমবার বাবা হওয়ার পর হয়তো কিছুটা সময় পরিবারকে দিতে পারবেন। কিন্তু তার পরেও ব্যস্ত সূচির কবল থেকে মুক্তি হতে পারেননি। ককের কথায়, ‘আসলে তার পরেও এটা আমার ক্যালেন্ডারের চাপ কমাতে পারেনি। অন্তত এই বছরটায়।’  কারণ, ‘আমি এই বছর বেশ কিছু লিগ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। বিষয়টা আসলে আমার নিজেরই কৃতকর্মের ফল। আমি নিজেও খুশি তাতে।’ 

ঠাসা সূচি নিয়ে তিনি আরও যোগ করে বলেছেন, ‘আসলে এসব ক্ষেত্রে খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়া জরুরি। তারা যদি মনে করে তিন ফরম্যাটে খেলতে পারবে, তাহলেও তাদের জন্য আমি আনন্দিত। তবে সিদ্ধান্তগুলো নিজেদের কাছ থেকেই আসা উচিত।’  

/এফআইআর/    
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী