টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন গুস্তাভ

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২২, ১১:১৪আপডেট : ২৬ জুলাই ২০২২, ১১:১৯

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ছিলেন আফগান ক্রিকেটার হযরতউল্লাহ জাজাই। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০ বছর (+৩৩৭ দিন) বয়সে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ৬২ বলে করেছিলেন অপরাজিত ১৬২ রান। এবার তাকে পেছনে ফেলে রেকর্ড গড়লেন এমন একজন, যার নামটি চেনার কথা নয় কারো। ১৮ বছর (+২৮০ দিন) বয়সে সেঞ্চুরিটি করেছেন ফ্রান্সের গুস্তাভ ম্যাকেওন। টিনএজার হিসেবে কারো সেঞ্চুরি করার নজির এটাই প্রথম।

রেকর্ডটি গড়া হয়েছে আইসিসির ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সাব রিজিওনাল ইউরোপিয়ান কোয়ালিফায়ারে। ফিনল্যান্ডে হওয়া ‘বি’ গ্রুপের এই ম্যাচে সুইজার‌ল্যান্ডের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমে ম্যাকেওন রান আউট হওয়ার আগে ৬১ বলে ১০৯ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন। যা আবার ফ্রান্সের কারও আন্তর্জাতিক অঙ্গনে প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। ইনিংসটিতে ছিল ৫টি চার ও ৯টি ছয়ের মার। রবিবার চেকপ্রজাতন্ত্রের বিপক্ষে অভিষেক ম্যাচেই নিজের জাত চেনান তিনি। ৫৪ বলে করেছেন ৭৬ রান। 

অবশ্য তরুণ ব্যাটারের বিধ্বংসী ইনিংস বৃথা গেছে শেষ পর্যন্ত। সুইজারল্যান্ড ১ উইকেটের শ্বাসরূদ্ধকর এক জয় তুলে নিয়েছে। ফ্রান্স ৫ উইকেটে ১৫৭ রান করেছিল। জবাবে শেষ বলে ৪ মেরে জয় নিশ্চিত করে সুইজারল্যান্ড।

টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান যারা

১. গুস্তাভ ম্যাকিওন- ১৮ বছর ২৮০ দিন, ফ্রান্স-সুইজারল্যান্ড, ২০২২

২. হযরতউল্লাহ জাজাই- ২০ বছর ৩৩৭ দিন, আফগানিস্তান-আয়ারল্যান্ড, ২০১৯

৩. শিবাকুমার পেরিয়ালওয়ার, ২১ বছর ১৬১ দিন, রোমানিয়া-তুরস্ক, ২০১৯

/এফআইআর/  
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান