পরপারে ওয়াহ-ম্যাকগ্রাদের তুলে আনা নির্বাচক

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২২, ১৬:১৮আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৬:১৮

১৯৯০ ও ২০০০- এর দশকে অস্ট্রেলিয়ার সোনালী প্রজন্ম বেছে নিতে অবদান ছিল লরি সউলের। ওই সময় ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ছিলেন তিনি। ৯৬ বছর হয়ে যাওয়া ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনিং ব্যাটার চলে গেছেন না ফেরার দেশে।   

সউল ১৯৮২ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ১৩ বছর জাতীয় নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। তার মধ্যে প্রধান নির্বাচক ছিলেন ১১ বছর। এই সময়ে ওয়াহ ভাইদ্বয়, মার্ক টেইলর, ইয়ান হিলি, গ্লেন ম্যাকগ্রা ও শেন ওয়ার্নসহ আরও অনেককে তুলে আনতে বড় অবদান ছিল তার। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দল ও ক্রিকেট একাডেমি গঠনেও ছিল প্রভাবশালী ভূমিকা। যেখান থেকে সোনালী প্রজন্মের ওই ক্রিকেটারদের অনেকেই উঠে এসেছেন। 

অস্ট্রেলিয়ায় কর্নেল নামে খ্যাত সউল জন্ম গ্রহণ করেন ১৯২৫ সালে। কৈশোর বয়সে দেশের হয়ে অংশ নেন দ্বিতীয় বিশ্বযুদ্ধেও।  

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বছর বয়সে তার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। ২৮.৮৩ গড়ে ৩৫ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ১ হাজার ৭০১ রান। রয়েছে একটি সেঞ্চুরি। তার পর ক্রিকেট থেকে অবসর নেন ১৯৬১ সালে। ১৯৬২ সালে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার নির্বাচক হিসেবে দায়িত্ব পালনে নতুন অধ্যায়ের শুরু। যে পদে তিনি ছিলেন ১৯৮০ সাল পর্যন্ত। তার সময়েই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া শেফিল্ড শিল্ডে শিরোপা জেতে ৬টি।

অস্ট্রেলিয়ার নির্বাচক থাকার পর সউল অবসরে যান ১৯৯৫ সালে। তার পরেও ক্রিকেট থেকে দূরে সরে যাননি। ওয়াকায় জীবনের শেষ পর্যন্ত একজন নিবেদিত ক্রিকেট দর্শক ছিলেন। দেশের হয়ে অসামান্য অবদান রাখায় ১৯৯২ সালে জেতেন অর্ডার অব অস্ট্রেলিয়া সম্মান। ২০০৯ সালে পেয়েছেন আইসিসির ভলান্টিয়ার রিকগনিশন পদকও।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম