টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনাল হবে ক্রিকেট তীর্থে

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২২, ১১:০৫আপডেট : ২৭ জুলাই ২০২২, ১১:০৫

টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী দুই আসরের ফাইনাল কোথায় হবে, তা নিশ্চিত করেছে আইসিসি। দুই আসরের জন্যই বেছে নেওয়া হয়েছে ক্রিকেট তীর্থ লর্ডস। পরের দুই আসরের ফাইনাল হবে ২০২৩ ও ২০২৫ সালে।  

আইসিসি বার্ষিক সাধারণ সভায় ভেন্যু দুটির অনুমোদনও দেওয়া হয়েছে। ২০২১ সালে উদ্বোধনী আসরটির ফাইনাল হয়েছে সাউদাম্পটনে। অথচ ওই ফাইনালটিও লর্ডসেই হওয়ার কথা ছিল। কিন্তু করোনার প্রকোপে সেখান থেকে অ্যাজিয়াস বোলে সরিয়ে নিতে হয়েছে।

দুই বছরের চক্রে ৯টি পূর্ণ সদস্য (জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তান বাদে) টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলছে। হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেলবে ৬টি সিরিজ। ২০২৩ সালের ফাইনালে খেলতে এবার অনেক দলই দৌড়ে রয়েছে।

আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে আগেই বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালকে বলেছিলেন, লর্ডসই তাদের পছন্দসই বিকল্প। কারণ ২০২৩ ও ২০২৫ সালের দুটি ফাইনাল জুনে হওয়ার কথা। তাই ভেন্যু প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হওয়া জরুরি।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম