প্রথম দিনেই পিএসএলে সাকিব-তামিমের বাজিমাত

স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৬, ০১:৪৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ০১:৪৩

পিএসএলে নিজেদের প্রথম ম‌‌‌াচে বাজিমাত করেছেন দুই টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দুইজনই অর্ধশতক হাঁকিয়েছেন। দুজনের দলই জয়ের দেখা পেয়েছে। প্রথম দিনেই পিএসএলে সাকিব-তামিমের বাজিমাত
টুর্নামন্টে বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব খেলছেন করাচি কিংসের হয়ে। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে পিএসএলে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে করাচি কিংস। এদিন ৩৫ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন টাইগার তারকা সাকিব আল হাসান। এর আগে বল হাতেও সফল তিনি। ৪ ওভারে ২৬ রান দিয়ে আজহার আলির উইকেট নিয়েছেন সাকিব। ২৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় সাকিবের করাচি। ম্যাচসেরার পুরস্কার উঠেছে সাকিবের হাতেই। করাচি দলে মুশফিক থাকলেও এদিন একাদশে জায়গা পাননি তিনি।

অন্যদিকে তামিম খেলছেন পেশোয়ার জালমির হয়ে। তার ৫১ বলে ৫১ রান ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ১৪৭ রান করতে পারে পেশোয়ার। এই ম্যাচেও ইসলামাবাদকে ২৪ রানে হারিয়েছে পেশোয়ার। 
/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম